ঢাকা ০৫:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সিঙ্গাপুরে ‘আসছে’ করোনার ট্যাবলেট

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মুখে খাওয়ার করোনার ট্যাবলেট মলনুপিরাভ বিক্রি ও সরবরাহের জন্য সিঙ্গাপুরের সঙ্গে একটি চুক্তিতে স্বাক্ষর করেছে বহুজাতিক ওষুধ প্রস্তুতকারী সংস্থা মেরেক। নির্দিষ্ট কিছু মাইলফলক অর্জিত হলেই সিঙ্গাপুর মলনুপিরাভ ক্রয়-বিক্রয় ও সরবরাহের অনুমতি পাবে বলে বুধবার এক বিবৃতিতে জানিয়েছে মেরেক। তবে কী ধরনের মাইলফলক অর্জন করতে হবে সে ব্যাপারে মার্কিন এই ওষুধ প্রস্তুতকারক সংস্থাটি বিস্তারিত কিছু জানায়নি।

এ ব্যাপারে মেরেকের বানিজ্যিক শাখা এমএসডির সিঙ্গাপুর ও মালয়েশিয়ার ব্যবস্থাপনা পরিচালক প্যাং লাই লি এক বিবৃতিতে জানান, মহামারি ব্যবস্থাপনার ক্ষেত্রে সিঙ্গাপুরের দূরদর্শী কৌশল এবং মহামারি মোকাবেলায় উদ্ভাবনী ওষুধ ও ভ্যাকসিনে বিনিয়োগে সরকারের অঙ্গীকারের আরেকটি উদাহরণ এই চুক্তি।

বহুজাতিক ওষুধ প্রস্তুতকারী সংস্থা মেরেকের তৈরি মুখে খাওয়ার কোভিড ট্যাবলেটের পরীক্ষামূলক প্রয়োগে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে।

মলনুপিরাভের ব্যবহারিক প্রয়োগে দারুণ সাফল্যের পর এই ওষুধ প্রস্তুতকারী সংস্থা দাবি করেছিল মুখে খাওয়ার এই ওষুধ করোনার মৃত্যুর ঝুঁকি ও হাসপাতালে ভর্তির হার অন্তত ৫০ শতাংশ কমিয়ে আনতে পারবে।

কয়েকদিন আগে মেরেক জানিয়েছিল, তাদের তৈরি মুখে খাওয়ার ওষুধ মলনুপিরাভির কোভিড আক্রান্তদের মৃত্যুর হার ৫০ শতাংশ কমিয়ে আনতে পারছে বলে পরীক্ষামূলক প্রয়োগে দেখেছেন তারা। এছাড়া ওই ওষুধ প্রয়োগের ফলে কোভিড আক্রান্তদের হাসপাতালে চিকিৎসা নেওয়ার হার কমিয়ে দেওয়ার ব্যাপারেও সাফল্য পেয়েছে মেরেক।

অংশীদার প্রতিষ্ঠান রিজব্যাকের সঙ্গে যুক্তরাষ্ট্রে এ ওষুধের জরুরি ব্যবহারের অনুমতি চাওয়া হবে বলে এর আগে জানিয়েছিল মেরেক। এছাড়া মলনুপিরাভিরের জরুরি ব্যবহারের জন্য অন্যান্য দেশের ওষুধ নিয়ন্ত্রণক সংস্থার কাছেও অনুমতি চাইবে মেরেক ও রিজব্যাক বায়োথেরাপিউটিকস।

পরীক্ষামূলক প্রয়োগে সাফল্য পাওয়ার পর ওই ওষুধের তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়ালের সমাপ্তি ঘোষণা করে মেরেক ও রিজব্যাক।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সিঙ্গাপুরে ‘আসছে’ করোনার ট্যাবলেট

আপডেট সময় ০৬:২৬:০৪ অপরাহ্ন, বুধবার, ৬ অক্টোবর ২০২১