ঢাকা ০৪:২১ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চেক চুরির ঘণ্টাখানেক পর টাকা তুলতে এসে ধরা

আকাশ জাতীয় ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে একটি সরকারি বাণিজ্যিক ব্যাংকের চেক চুরির ঘটনা ঘটেছে। ঘণ্টাখানেক পর টাকা তুলতে গিয়ে ধরা পড়ে ওই চোর। সোমবার দুপুরে নাসিরনগর সদর শাখায় এ ঘটনা ঘটে।

পরে কয়েকজনকে সামনে রেখে ওই যুবককে সর্তক করে ছেড়ে দেওয়া হয়। যুবক সুমন মিয়া (২৭) নিজেকে উপজেলার কুন্ডা ইউনিয়নের নোয়াহাটির আজগর মিয়ার ছেলে বলে দাবি করে।

ব্যাংক সূত্রে জানা যায়, একটি সরকারি বাণিজ্যিক ব্যাংকের নাসিরনগর শাখায় ৩০ হাজার টাকা তুলতে যান নাসিরনগর সরকারি হাসপতালের কর্মচারী গীতা রাণী কর। চেক ক্যাশ কাউন্টারের সামনে জমা দিয়ে নতুন চেক বইয়ের জন্য ব্যাংকের ম্যানেজারের সঙ্গে কথা বলতে যান তিনি। এসে দেখেন তার চেকের পাতাটি নেই। কে যেন নিয়ে গেছে। পরে বিষয়টি ম্যানেজারকে জানালে তিনি সঙ্গে সঙ্গে চেকের ওই পাতাটি বাতিল করেন।

ঘণ্টাখানেক পর এক যুবক একটি চেক কাউন্টারে জমা দেন। ক্যাশ থেকে তার কাছে চেকের বাকি অংশ চাওয়া হয়। কিন্তু যুবক দিতে পারেনি। পরে কার চেক জানতে চাইলে বলে আমার বোনের। যুবকের আচরণ সন্দেহজনক মনে হলে তাকে আটক করা হয়। পরে জানা যায়, এই সেই যুবক যে এক ঘণ্টা আগে চেক চুরি করেছিল।

ব্যাংকের ম্যানেজার মো. জাকারিয়া বলেন, আমরা যুবককে আটক করে আইনের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করতে চেয়েছিলাম। কিন্তু গ্রাহক গীতা রাণী কর ছেলেটিকে ভালো হওয়ার সুযোগ দিতে চেয়েছেন। তাই তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

চেক চুরির ঘণ্টাখানেক পর টাকা তুলতে এসে ধরা

আপডেট সময় ১০:৪৩:৪৪ অপরাহ্ন, সোমবার, ৪ অক্টোবর ২০২১