ঢাকা ১২:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নেপালে তামিমের ব্যাটে রান, জয় পেল গ্ল্যাডিয়েটরস

আকাশ স্পোর্টস ডেস্ক:

এভারেস্ট প্রিমিয়ার লিগের (ইপিএল) প্রথমদিকে ব্যাট হাতে সুবিধা করতে না পারলেও ক্রমেই ছন্দে ফিরছেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল খান। ব্যাট হাতে রান পাওয়া শুরু করেছেন তিনি। চেতন টাইগার্সের বিপক্ষে আজ(সোমবার) ব্যাট হাতে করেছেন ৪০ রান। আর তার দলটি ম্যাচটি জিতেছে ৬ উইকেটের বড় ব্যবধানে।

টাইগার্সের দেয়া ১৬৫ রানের জবাবে ব্যাট করতে নেমে ব্যাট হাতে শুরুটা দুর্দান্ত হয় ভৈরাওয়া গ্ল্যাডিয়েটর্স। ওপেনিং জুটিতে প্রদীপ আইরেকে সঙ্গে নিয়ে ১০৬ রান তুলে জয়ের ভিত গড়ে দেন তামিম।

এরপর ইনিংসের ১০.৫তম ওভারে ৩০ বল খেলে ৪০ রানে আউট হন এই টাইগার তারকা। কিছুক্ষণ পরেই আউট হন প্রদীপ আইরে। মাত্র ৪৩ বেল খেলে ৮ চার এবং ৩ ছয়ে করেন ৭২ রান। আর শেষদিকে মাত্র ১৯ বলে ৩৯ রান তুলে জয় নিয়েই মাঠ ছাড়েন উপুল থারাঙ্গা।

এর আগে ব্যাট করতে নেমে চেতান টাইগার্সের পক্ষে সর্বোচ্চ ৩৫ রান করেন করিম জানাত, তবে খেলেন ৩৭টি বল। এছাড়া মোহাম্মদ শাহজাদ ২৪ বলে ৩২ ও সেকুগে প্রসন্ন ১১ বলে ২৪ রান করে দলকে ১৬৪ রান পর্যন্ত নিয়ে যান। তামিমদের পক্ষে ৩ উইকেট নেন অভিনাশ বোহারা।

এ জয়ের সুবাদে চার ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে উঠে এসেছে ভৈরাওয়া। প্রথম রাউন্ডে তামিমদের শেষ ম্যাচ মঙ্গলবার। বাংলাদেশ সময় সকাল পৌনে দশটায় তাদের প্রতিপক্ষ কাঠমান্ডু কিংস এলেভেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

নেপালে তামিমের ব্যাটে রান, জয় পেল গ্ল্যাডিয়েটরস

আপডেট সময় ০৬:২৬:৪৭ অপরাহ্ন, সোমবার, ৪ অক্টোবর ২০২১