ঢাকা ১২:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১ মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের জড়ো করে ব্যবস্থা নেওয়া হবে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ পক্ষপাতদুষ্ট নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে: গোলাম পরওয়ার বাংলাদেশকে ‘কম দামে’ ইউরিয়া সার দিতে চায় রাশিয়া প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আসবে : ডিএনসিসি প্রশাসক নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে ধর্ষকদের রক্ষাকারীকে শিক্ষামন্ত্রী বানিয়েছে মোদি সরকার: রাহুল গান্ধী

মহাকাশে হারালো চীনের উপগ্রহ

আকাশ নিউজ ডেস্ক:

মহাকাশ অভিযানে ব্যর্থতার কথা স্বীকার করল চীন। জানাল, ‘শিয়ান-১০’ উপগ্রহটিকে তারা পৃথিবীর কক্ষপথে পাঠাতে পারেনি। যান্ত্রিক গোলযোগে সেটি মহাকাশেই হারিয়ে গিয়েছে।

সোমবার দক্ষিণ চীনের সিচ্যাং উপগ্রহ উৎক্ষেপণ কেন্দ্র থেকে লং মার্চ-৩বি রকেটের পিঠে চাপিয়ে মহাকাশে পাঠানো হয় ‘শিয়ান-১০’ উপগ্রহটিকে। তার কয়েক ঘণ্টা আগেই উত্তর-পশ্চিম চীনের জিউকুয়ান উপগ্রহ উৎক্ষেপণ কেন্দ্র থেকে কুয়াইঝাউ-১এ রকেটের পিঠে চাপিয়ে মহাকাশে পাঠানো হয় আরও একটি উপগ্রহ- ‘জিলিন-১ গাওফেন-০২ডি’ উপগ্রহটিকে।

মহাকাশে রকেট থেকে বিচ্ছিন্ন হয়ে জিলিন-১ গাওফেন-০২ডি উপগ্রহটি সফল ভাবে স্থাপিত হয় পৃথিবীর একটি কক্ষপথে। কিন্তু কোনও খবরই মিলছিল না চীনা উপগ্রহ শিয়ান-১০-এর।

বরং শিয়ান-১০ উৎক্ষেপণের কিছু পরেই অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েল্‌সের আকাশে দেখা যায় আগুনের বিশাল গোলা। তখন থেকেই সন্দেহ, সংশয় ইতিউতি উঁকিঝুঁকি মারতে শুরু করে। স্পেস নিউজ-এর তরফে টুইট করে জানানো হয়, লং মার্চ-৩বি রকেটের একেবারে শেষ স্তরের খোলটি জ্বলে যাওয়ার জন্যই হয়তো আকাশে দেখা গিয়েছে আগুনের গোলা।

ঘটনা হল, প়ৃথিবীর ঠিক কোন কক্ষপথে পাঠাতে চাইছে শিয়ান-১০ উপগ্রহটিকে, চীন আগে তার কিছুই জানায়নি। যদিও আমেরিকার স্পেস ফোর্স তথ্যাদি বিশ্লেষণ করে জানিয়েছে, শিয়ান-১০ উপগ্রহটিকে চীন পাঠাতে চেয়েছিল পৃথিবীর জিওসিনক্রোনাস কক্ষপথে। সামরিক গোয়েন্দাগিরির কাজে ব্যবহার করার জন্য।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১

মহাকাশে হারালো চীনের উপগ্রহ

আপডেট সময় ১০:১০:১৪ অপরাহ্ন, রবিবার, ৩ অক্টোবর ২০২১