ঢাকা ০৩:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে গড়ে উঠেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলার থেকে উদ্ধার ২৮ যাত্রী সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর

চাটমোহরে ডায়াবেটিক হাসপাতাল উদ্বোধন

আকাশ জাতীয় ডেস্ক:

পাবনার চাটমোহর উপজেলায় ডায়াবেটিক হাসপাতাল উদ্বোধন করা হয়েছে। রোববার (০৩ অক্টোবর) দুপুরে ফলক উন্মোচন ও ফিতা কেটে হাসপাতাল এবং ল্যাব উদ্বোধন করেন ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও পাবনা-৩ আসনের সংসদ সদস্য মকবুল হোসেন ও পাবনা ডায়াবেটিক সমিতির সভাপতি বেবি ইসলাম।

এর আগে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

চাটমোহর উপজেলা পরিষদ চেয়ারম্যান, ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা ও সভাপতি আব্দুল হামিদ মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন- বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফসিউর রহমান, বাংলাদেশ পুলিশের এডিশনাল ডেপুটি ইন্সপেক্টর জেনারেল মোজাম্মেল হক, পানি উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত অতিরিক্ত মহাপরিচালক যতি দাস কুণ্ডু, চাটমোহর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক প্রমুখ।

সোমবার (৪ অক্টোবর) সকাল থেকে শুরু হবে এই হাসপাতালের চিকিৎসা কার্যক্রম। ১০ শতক জায়গার ওপর প্রায় ৩০ লক্ষাধিক টাকা ব্যয়ে নির্মাণ করা হয় হাসপাতালটি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ উন্নয়ন প্রকল্প অনুমোদন

চাটমোহরে ডায়াবেটিক হাসপাতাল উদ্বোধন

আপডেট সময় ০৭:১৮:১৯ অপরাহ্ন, রবিবার, ৩ অক্টোবর ২০২১