ঢাকা ১০:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ঘূর্ণিঝড়ের কারণে বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা অনিশ্চিত

আকাশ স্পোর্টস ডেস্ক:

ঘূর্ণিঝড় শাহিনের কারণে বাংলাদেশ ক্রিকেট দলের বিশ্বকাপ যাত্রা অনিশ্চিত হয়ে পড়েছে।

আজ রোববার রাত ১০টা ৪৫ মিনিটে ওমানের বিমানে যাত্রা করার কথা ছিল মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন বাংলাদেশ দলটির। বাংলাদেশ দল উড়াল দেওয়ার আগে ওমানের বিমান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

উত্তর আরব সাগরে সৃষ্টি ঘূর্ণিঝড় শাহিনের প্রভাবে ওমানের মাস্কাট বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ করা হয়েছে। এতে বেশ কিছু ফ্লাইটের সময় পিছিয়ে গেছে। এতে কয়েকদিনের ফ্লাইট শিডিউল বিপর্যয়ের শঙ্কা রয়েছে।

তাই নিশ্চিত করে বলা যাচ্ছে না, বাংলাদেশ দল নির্ধারিত সূচি অনুযায়ী ওমানে যেতে পারবে কি না। আজ রাতে টাইগাররা যাত্রা করতে না পারলে ঠিক কবে বাংলাদেশ দল ওমানের উদ্দেশে রওয়ানা হবে তা এখনও অনিশ্চিত।

টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম রাউন্ডের ১৪ দিন আগে ওমানে যাওয়ার কথা ছিল বাংলাদেশ দলের। ৯ অক্টোবর বাংলাদেশ দলের আরব আমিরাতে যাওয়ার কথা। সেখানেও একদিনের কোয়ারেন্টিন শেষে ১১ অক্টোবর অনুশীলন শুরু হওয়ার কথা। ১২ ও ১৪ অক্টোবর দুটি প্রস্তুতি ম্যাচ রয়েছে। ১৫ অক্টোবর দল ওমান যাওয়ার কথা।

প্রসঙ্গত, টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৭ অক্টোবর বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ স্কটল্যান্ড। ১৯ ও ২১ অক্টোবর ওমান ও পাপুয়া নিউগিনির বিপক্ষে প্রথম রাউন্ডে পরের দুই ম্যাচ বাংলাদেশের। গ্রুপ থেকে দুদল যাবে শেষ বারোতে। গ্রুপসেরা হলে এই পর্বে ২৫ অক্টোবর শারজায় বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ আফগানিস্তান।

প্রথম রাউন্ড পেরিয়ে আসা দলের সঙ্গে ২৭ অক্টোবর বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ। ৩ নভেম্বর দুবাইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। ৫ ও ৭ নভেম্বর ভারত ও পাকিস্তান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ঘূর্ণিঝড়ের কারণে বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা অনিশ্চিত

আপডেট সময় ০৬:২৭:৪৩ অপরাহ্ন, রবিবার, ৩ অক্টোবর ২০২১