ঢাকা ০৬:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

বিরাট কোহলির উইকেট চান শরিফুল

আকাশ স্পোর্টস ডেস্ক:

টি-টোয়েন্টি ফরম্যাটে দারুণ খেলে আসছে বিশ্বকাপে বাংলাদেশ দলে জায়গা করে নিয়েছেন পেসার শরিফুল ইসলাম। আর এই আসরে বাছাইপর্বে পার হয়ে তবেই সুপার টুয়েলভে খেলতে হবে টাইগারদের। তবেই দেখা হবে ভারত-পাকিস্তানের সঙ্গে।

যেখানে তরুণ এই পেসার জানিয়েছেন, সুযোগ পেলে সময়ের সেরা ব্যাটসম্যানদের একজন বিরাট কোহলির উইকেট নেওয়ার চেষ্টা করবেন।

ছোট্ট ক্যারিয়ারে তিন ফরম্যাট মিলিয়ে এখন পর্যন্ত ১৬টি ম্যাচ খেলে ফেলেছেন শরিফুল। কিন্তু ভারতের বিপক্ষে খেলা হয়নি। এই বিশ্বকাপের আয়োজক ছিল ভারত। কিন্তু দেশটিতে করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় টুর্নামেন্ট সরানো হয় আরব আমিরাতে। স্পোর্টিং উইকেটে ভারত আসরের অন্যতম ফেবারিট।

২০ বছর বয়সী এই বোলার মিরপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ‘ভারতের বিপক্ষে খেললে অবশ্যই চেষ্টা করব বিরাট কোহলির উইকেট নিতে। ‘

শরিফুল এই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাচ্ছেন। কিন্তু তিনি আরও তিন বছর আগে পেয়েছেন বিশ্বকাপ জয়ের স্বাদ। শরিফুল-আকবর-তানজিতদের হাত ধরেই বাংলাদেশ প্রথম বৈশ্বিক কোনো শিরোপা অর্জন করেছে। এবার বড়দের বিশ্বকাপে যাওয়ার সুযোগ পেয়ে রোমাঞ্চিত শরিফুল। তিনি বলেন, ‘গত বছর যুব বিশ্বকাপ খেলেছি। তার আগে অন্যরকম অনুভূতি ছিল। এখানেও একই অনুভূতি। ভালোলাগা কাজ করছে। ‘

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিরাইয়ে মেয়েদের ফুটবল ম্যাচ বন্ধের প্রতিবাদে সোচ্চার মহিলা ক্রীড়া

বিরাট কোহলির উইকেট চান শরিফুল

আপডেট সময় ০৭:৩৭:১৭ অপরাহ্ন, শনিবার, ২ অক্টোবর ২০২১