ঢাকা ০৬:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

ওয়ার্নারের সঙ্গে দুর্ব্যবহার করছে হায়দরাবাদ

আকাশ স্পোর্টস ডেস্ক:

২০১৬ সালে ডেভিড ওয়ার্নারের নেতৃত্বে প্রথম আইপিএল শিরোপা জয়ের স্বাদ পায় সানরাইজার্স হায়দরাবাদ। গত ছয় আসরে ফ্র্যাঞ্চাইজিটির হয়ে ধারাবাহিক পারফরম করেছেন অস্ট্রেলিয়ার তারকা ওপেনার ডেভিড ওয়ার্নার।

অথচ চলতি আসরে প্রত্যাশিত পারফরম্যান্স করতে না পারায় ওয়ার্নারকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ার পাশাপাশি একাদশ থেকেও বাদ দেয় হায়দরাবাদ।

শুধু তাই নয়, আইপিএলের এই ফ্র্যাঞ্চাইজিটির বিরুদ্ধে অভিযোগ অস্ট্রেলিয়ান তারকাকে সাইড বেঞ্চে বসতে দেওয়া তো দূরে থাক, মাঠে নামারও অনুমতি দিচ্ছে না।

করোনায় আইপিএল বন্ধ হয়ে যাওয়ার পর গত মাস আরব আমিরাতে ফের শুরু হওয়ার পর মাত্র দুই ম্যাচে সুযোগ পেয়ে ০ ও ২ রানে আউট হন ডেভিড ওয়ার্নার। তারপর থেকে গত দুই ম্যাচে হায়দরাবাদের ডাগ আউটেও দেখা যায়নি ওয়ার্নারকে।

সামাজিক যোগাযোগের মাধ্যমে জনপ্রিয় ক্রিকেট ফ্যান মুফাদদল বোহরা জানিয়েছেন ওয়ার্নারকে দলের সঙ্গে মাঠে যেতেও বারণ করা হয়েছে। সেই খবরের সত্যতা স্বীকার করেছেন ক্রীড়া সাংবাদিক বোরিয়া মজুমদার।

বৃহস্পতিবার চেন্নাইয়ের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে মাত্র ১৩৪ রান করে হায়দারাবাদ। সহজ টার্গেট তাড়ায় ২ বল হাতে রেখে জয় নিশ্চিত করে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন দলটি। চেন্নাইয়ের বিপক্ষে পরাজয়ের পর প্লে অফ থেকে হায়দরাবাদের বিদায় নিশ্চিত হয়ে যায়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিরাইয়ে মেয়েদের ফুটবল ম্যাচ বন্ধের প্রতিবাদে সোচ্চার মহিলা ক্রীড়া

ওয়ার্নারের সঙ্গে দুর্ব্যবহার করছে হায়দরাবাদ

আপডেট সময় ০৭:২৯:১৮ অপরাহ্ন, শনিবার, ২ অক্টোবর ২০২১