ঢাকা ০৭:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি একাত্তরে দেশ চায়নি জামায়াত, ইশতেহারেও ইসলাম নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রের পক্ষে অবদান রাখা বুদ্ধিজীবীদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি:সংসদে হুইপ আশরাফ উদ্দিন নিজান জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড একক কেউ নন: বিরোধীদলীয় নেতা হাসিনাকে ফাঁসিকাষ্ঠে ঝোলাতে পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ: নাসীরুদ্দীন ২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও রপ্তানি বৃদ্ধির রোডম্যাপ তুলে ধরেছেন বাণিজ্যমন্ত্রী জামায়াতকে নিষিদ্ধ করে কি একদলীয় শাসন কায়েম করবে বিএনপি, প্রশ্ন এটিএম আজহারের বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্কের অভিযোগে মাগুরায় কৃষকদল নেতা গ্রেপ্তার

মাদকাসক্ত সন্তানের মারধরে আহত চবি’র ডেপুটি রেজিস্ট্রার

আকাশ জাতীয় ডেস্ক:

পিতাকে মারধর করায় মাদকাসক্ত ছেলে মো.শাখাওয়াত শাহরিয়ার চৌধুরীকে (২৭) গ্রেফতার করেছে পাঁচলাইশ থানা পুলিশ।

শনিবার (২ অক্টোবর) ভোররাতে নগরের কাপাসগোলা রোডের আকবরশাহ্ লেইন থেকে তাকে গ্রেফতার করা হয়।

থানার এজাহার সূত্রে জানা যায়, নগরের পাঁচলাইশ থানাধীন কাপাসগোলা রোডের আকবরশাহ্ লেইনের বাসায় শুক্রবার (১ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রেস শাখার ডেপুটি রেজিস্ট্রার মো. জাফরুল আলম চৌধুরী বাথরুমে অজু করার সময় মাদকাসক্ত বড় ছেলে মো. শাখাওয়াত শাহরিয়ার চৌধুরী পূর্বের ন্যায় মাদক সেবনের জন্য টাকা চায়। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে কিল-ঘুষি ও লাথি মেরে বাথরুমে ফেলে দেয়। একপর্যায়ে চেয়ার দিয়ে আঘাত করলে মাথা ফেটে যায়। আহত অবস্থায় চিৎকার শুনে ছেলের মা ছুটে এলে তাকেও প্রাণনাশের হুমকি দেয় সন্তান।

মো. জাফরুল আলম চৌধুরীর ছোট ছেলে ও মেয়ে বাসায় এসে পিতাকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন। শনিবার (২ অক্টোবর) এ ব্যাপারে পাঁচলাইশ মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়।

পাঁচলাইশ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, পিতাকে মারধরের ঘটনায় সন্তান শাখাওয়াত শাহরিয়ার চৌধুরীকে বাসা থেকে গ্রেফতার করা হয়েছে। মারধরের তার জড়িত থাকার বিষয়ে সাক্ষ্যপ্রমাণ পাওয়া গেছে। মাদক সেবনের টাকার জন্য পিতাকে মারধর করেছে বলে সে স্বীকার করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি

মাদকাসক্ত সন্তানের মারধরে আহত চবি’র ডেপুটি রেজিস্ট্রার

আপডেট সময় ০৬:৫৮:৪৮ অপরাহ্ন, শনিবার, ২ অক্টোবর ২০২১