ঢাকা ০৬:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

সাকিবকে কেকেআরের অধিনায়ক দেখতে চান এই ভারতীয় তারকা

আকাশ স্পোর্টস ডেস্ক:

আইপিএলের দ্বিতীয় ভাগে কলকাতা টিম ম্যানেজমেন্টের অবহেলার শিকার বাংলাদেশের সাকিব আল হাসান।

ক্রিকেটপ্রেমীরা দাবি এমনই। এর পেছনে যুক্তিও অকাট্য। গত মার্চ-এপ্রিলে ভারতে হওয়া আইপিলের প্রথমভাগে সাতটি ম্যাচ খেলেছে কলকাতা। যার তিনটিতে মূল একাদশে ছিলেন সাকিব। অথচ সংযুক্ত আরব আমিরাতে পাঁচ ম্যাচ খেললেও সাকিবকে দলে নেয়নি কলকাতা।

অলরাউন্ডার আন্দ্রে রাসেলের ইনজুরিতে সাকিবের কপাল খুলেছে বলে মনে করা হলেও সবাইকে বিস্মিত করে কিউই পেসার টিম সাউদিকে খেলানো হয়। গত ম্যাচে নেওয়া হয় কিউই ব্যাটার টিম সেইফার্টকে।

আর এদিকে ফর্ম না থাকলেও অধিনায়ক হওয়ায় দিব্যি খেলে যাচ্ছেন এইউন মরগান। গত চার ম্যাচে তার স্কোর – ২, ০, ৮, ৭।

এদিকে দলও একের পর এক হার দেখে প্লে-অফের পথ কঠিন করে তুলেছে। ১২ ম্যাচ খেলে মাত্র পাঁচটি জিতেছে কলকাতা। শেষ দুই ম্যাচে জিততে না পারলে প্লে-অফের টিকিট পাওয়া হবে না তাদের। এমতাবস্থায় সাকিবকে কেন একাদশে নেওয়া হচ্ছে না – সে প্রশ্ন মাথা চাড়া দিয়ে উঠেছে।

এরইমধ্যে ভারতের সাবেক ক্রিকেটার ও ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়া সাকিব ও কেকেআরকে নিয়ে এমন টুইট করলেন, যা একাদশে সাকিবের অনুপস্থিতি নিয়ে তৈরি সমালোচনাকে আরো চাঙা করেছে। শুধু মূল একাদশেই না, সাকিবকে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক হিসেবে দেখতে চান আকাশ।

টুইটারে আকাশ লিখেছেন, ‘হতাশাময় সময়। কলকাতা নাইট রাইডার্স কি বাকি ম্যাচগুলোর জন্য সাকিবকে অধিনায়ক করে দেখতে পারে? মরগ্যানের বিরুদ্ধে কিছু বলছি না। কিন্তু যদি তার ব্যাট থেকে রান আসতো, তা আসছে না। সেরা খেলোয়াড়দেরও এমন হতেই পারে। ব্যাটিংয়ের পাশাপাশি কয়েক ওভার বোলিংও দিতে পারবে সাকিব।’

সাকিবের পক্ষে আকাশ চোপড়ার এমন টুইটে অবশ্য বিস্মিত হননি কেউ। কারণ আমিরাতে আইপিএলের দ্বিতীয় ভাগ শুরুর পর থেকেই দলে সাকিবের অন্তর্ভূক্তি চাইছেন তিনি।

এর আগে শুক্রবার রাতে কলকাতা ও পাঞ্জাবের মধ্যকার ম্যাচের টসের পর একাদশে সাকিবকে না দেখেও হতাশা প্রকাশ করেন আকাশ। টসের পরপরই এক লাইনের টুইটে দীর্ঘশ্বাস ছাড়েন আকাশ, ‘সাকিব যদি একজন কিউই হতেন ,#আইপিএল২০২১’

একলাইনের পোস্টেই কেকেআরের কিউই কোচ ম্যাককালামকে একহাত নিয়ে ফেলেন আকাশ। কারণ অলরাউন্ডার আন্দ্রে রাসেল ও ফার্গুসনের বদলি হিসেবে দুই কিইউ তারকাকে একাদশে ভেড়ায় নাইট টিম ম্যানেজমেন্ট।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিরাইয়ে মেয়েদের ফুটবল ম্যাচ বন্ধের প্রতিবাদে সোচ্চার মহিলা ক্রীড়া

সাকিবকে কেকেআরের অধিনায়ক দেখতে চান এই ভারতীয় তারকা

আপডেট সময় ০৫:১৭:২০ অপরাহ্ন, শনিবার, ২ অক্টোবর ২০২১