ঢাকা ০৫:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শ্রীলঙ্কাকে হারিয়ে বাংলাদেশের শুভসূচনা

আকাশ স্পোর্টস ডেস্ক:

সাফ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে শুভসূচনা করল বাংলাদেশ। পেনাল্টি থেকে জয়সূচক একমাত্র গোলটি করেন বসুন্ধরা কিংসের ডিফেন্ডার তপু বর্মণ।

শুক্রবার মালদ্বীপের রাজধানী মালের রাশমি ধান্দু স্টেডিয়ামে ১-০ গোলে জয় পেয়েছে বাংলাদেশ।

ম্যাচের শুরু থেকে বলের নিয়ন্ত্রণে আধিপত্য বজায় রাখে বাংলাদেশ। কিন্তু ভালো কোনো সুযোগ তৈরি করতে পারছিল না অস্কার ব্রুজোনের দল। শ্রীলঙ্কাও কিছুটা চাপ তৈরি করে খেলেছে। কিন্তু ইয়াসিন, তপু, বিশ্বনাথ ঘোষ ও কাজী তারিক রায়হানকে নিয়ে গঠিত বাংলাদেশের রক্ষণের দৃঢ়তায় পারেনি তারা।

খেলার অষ্টম মিনিটে ভালো একটি সুযোগ পেয়েছিল বাংলাদেশ। বাঁদিক থেকে ইয়াসিনের থ্রো ইনে বক্সের থেকে জোরালো শট নেন তপু। কিন্তু বল এক লঙ্কান ডিফেন্ডারের গায়ে লেগে প্রতিহত হয়। এরপর বক্সে শ্রীলঙ্কার এক খেলোয়াড়ের হাতে বল লাগলে পেনাল্টির আবেদন করেন জামাল ভূঁইয়ারা। কিন্তু রেফারি সাড়া দেননি।

২০তম মিনিটে সুযোগ পেয়েছিল শ্রীলঙ্কাও। কিন্তু হার্শা ফের্নান্দোর শট ক্রসবারের অনেক উপর দিয়ে যায়। ২ মিনিট পরে জামাল ভূঁইয়ার ক্রসের পরিণতিও হয় একই।

প্রথমার্ধের শেষ দিকে আরাফাতের লম্বা ক্রসে তপু হেড করলেও বলের লাইন থেকে ফিরিয়ে দেন শ্রীলঙ্কার গোলরক্ষক সুজন পেরেরা ফেরান।

দ্বিতীয়ার্ধে জুয়েল রানার পরিবর্তে সাদউদ্দিনকে মাঠে নামান অস্কার ব্রুজোন। ৫৬ মিনিটে বাংলাদেশের আক্রমণ ঠেকাতে গেলে হাতে বল লাগে লঙ্কান এক ডিফেন্ডারের। রেফারি পেনাল্টির নির্দেশ দিলে বুলেটগতির শটে লক্ষ্যভেদ করে তপু দলকে এগিয়ে দেন। এ অর্ধের শেষদিকে প্রতিপক্ষের রক্ষণে কয়েকবার হানা দিলেও বাংলাদেশের ফরোয়ার্ড সুমন রেজা সাফল্যের দেখা পাননি।

দ্বিতীয়ার্ধে জুয়েল রানার পরিবর্তে সাদউদ্দিনকে মাঠে নামান অস্কার ব্রুজোন। ৫৬ মিনিটে বাংলাদেশের আক্রমণ ঠেকাতে গেলে হাতে বল লাগে লঙ্কান ডিফেন্ডার ডিউকসন পুসলাস। রেফারি পেনাল্টির নির্দেশ দিলে বুলেটগতির শটে লক্ষ্যভেদ করে তপু দলকে এগিয়ে দেন। দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন পুসলাস।

৭৩তম মিনিটে সুমন রেজাকে তুলে মতিন মিয়াকে এবং মিডফিল্ডার ইব্রাহিমের বদলে ফরোয়ার্ড মাহবুবুর রহমান সুফিলকে নামান অস্কার অস্কার ব্রুজোন। ওদিকে ১০ দলের দল নিয়েও মরিয়া চেষ্টা চালায় শ্রীলঙ্কা। কিন্তু বাংলাদেশ রক্ষণব্যূহ ভাঙতে ব্যর্থ হয়। ৮৬তম মিনিটে সাদউদ্দিনের শটে বলে ক্রসবারের উপর দিয়ে যায়। যোগ করা সময়ে মতিন মিয়া বল নিয়ে বক্সে ঢুকে পড়েন। কিন্তু বাইরে থেকে মাঠে আরও একটি বল আসে, ফলে আক্রমণ ভেস্তে যায়।

আগামী সোমবার নিজেদের দ্বিতীয় ম্যাচে সাফের রেকর্ড সাতবারের চ্যাম্পিয়ন ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

শ্রীলঙ্কাকে হারিয়ে বাংলাদেশের শুভসূচনা

আপডেট সময় ০৭:০৫:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১ অক্টোবর ২০২১