ঢাকা ০৯:১২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রহস্যজনক সুড়ঙ্গের প্রবেশদ্বারের ছবি নিয়ে তোলপাড়

আকাশ নিউজ ডেস্ক:

পরিত্যক্ত জমিতে পাথরের তৈরি একটি সুড়ঙ্গের প্রবেশদ্বার। তবে এ সুড়ঙ্গপথ ধরে একজনের বেশি মানুষ যেতে পারবেন না। এমন একটি সুড়ঙ্গপথের প্রবেশদ্বারের ছবি এক গুগল ম্যাপ ব্যবহারকারীর হাতে আসে। তিনি তা ‘রেডিট’-এ পোস্ট করার পর এ ছবি নিয়ে মেতেছেন নেটিজেনরা।

ব্রিটিশ গণমাধ্যম ডেইলি স্টার এক প্রতিবেদনে এসব তথ্য জানায়।

ওই গুগল ম্যাপ ব্যবহারকারী ছবিটি পোস্ট করার পর প্রশ্ন করেন— ‘কোথায় যাচ্ছে এই পথ?’

এর পর থেকেই ওই ছবি নিয়ে শুরু হয় আলোচনা।

সামাজিক যোগাযোগমাধ্যম রেডিটে একজনের দাবি, তুরস্কের বুরদুর আর ডেনিজিলের মাঝামাঝি এই রকম পরিত্যক্ত জমি রয়েছে। বহু প্রাচীন গ্রিক শহরও রয়েছে তুরস্কের ওই অংশে। কোনো একটি প্রত্নতাত্ত্বিক অঞ্চলের মধ্যেই হয়তো এই রহস্যজনক দরজা রয়েছে।

অপর এক ব্যবহারকারীর দাবি, পৃথিবীতে এমন কোনো দ্বারপথের অস্তিত্ব নেই। হয়তো ইউরেনাস গ্রহে রয়েছে। অনেকে আবার বলছেন, এই পথ হয়তো কোনো সমাধিস্থলে যাওয়ার রাস্তা।

মাঝেমধ্যেই গুগল ম্যাপ ব্যবহারকারীরা এমন রহস্যজনক নানা ছবি প্রকাশ্যে আনেন। সম্প্রতি মোরুরোয়া নামক একটি দ্বীপের আবছা ছবি নিয়েও তোলপাড় হয়েছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রহস্যজনক সুড়ঙ্গের প্রবেশদ্বারের ছবি নিয়ে তোলপাড়

আপডেট সময় ১২:০৬:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১ অক্টোবর ২০২১