ঢাকা ০৭:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রক্তমাখা পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ জুলাই যোদ্ধা শেখ আজিজুরের দুই মাসের মধ্যে রমেক হাসপাতালের আইসিইউ শয্যা ২০টিতে উন্নীত করা হবে: আসাদুল হাবীব দুলু আ.লীগ যেভাবে হামলা করেছিল, একইভাবে বিএনপি করছে: নাহিদ ইসলাম পানি প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে বরদাশত করা হবে না: মেয়র শাহাদাত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা নিতে রাজি মিয়ানমার ধর্ম ও রাজনৈতিক পরিচয় নির্বিশেষে সকল মানুষের পাশে আছে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী তৃণমূল থেকে ক্রীড়ার ভিত্তি শক্ত করাই মূল লক্ষ্য : শিক্ষামন্ত্রী ভোল পাল্টানো লোকজনই এখন অনেক বেশি জুলাই-যোদ্ধা হয়ে গেছে: মির্জা ফখরুল দ্বিপাক্ষিক বৈঠকে খুলেছে মালয়েশিয়া শ্রমবাজার: মাহদী আমিন এনসিপি জামায়াতের মস্তিষ্ক দ্বারা পরিচালিত : রাশেদ খান

ঢাবির ক-ইউনিটের ভর্তি পরীক্ষা কাল

আকাশ জাতীয় ডেস্ক: 

আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান শ্রেণির ভর্তিযুদ্ধ। বিজ্ঞান অনুষদভুক্ত ক-ইউনিটের ভর্তিপরীক্ষার মধ্য দিয়ে শুরু হচ্ছ দেশের উচ্চশিক্ষার শীর্ষ প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া। এবারই প্রথম ঢাকা ছাড়াও বিভাগীয় শহরগুলোর সাতটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এ বছর ক-ইউনিটের ১৮১৫টি আসনের বিপরীতে মোট আবেদনকারীর সংখ্যা ১ লক্ষ ১৭ হাজার ৯৫৭ জন। অর্থাৎ প্রতিটি আসনের জন্য লড়াই করবেন প্রায় ৬৫জন শিক্ষার্থী।

এবছর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও এর আশেপাশের কেন্দ্রগুলো ছাড়াও রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তিপরীক্ষা অনুষ্ঠিত হবে।

শুক্রবার সকাল ১১টায় একযোগে পরীক্ষা শুরু হয়ে চলবে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। দেড় ঘণ্টার এ পরীক্ষার প্রশ্নপত্রে লিখিত ও এসসিকিউ (বহুনির্বাচনী) দুটো অংশ থাকবে। ক, খ, গ ও ঘ ইউনিটের পরীক্ষায় লিখিত অংশে ৪০ নম্বর এবং এমসিকিউ অংশে ৬০ নম্বর বরাদ্দ থাকবে। শুধু চ-ইউনিটে সাধারণ জ্ঞান অংশে ৪০ এবং অংকনে ৬০ নম্বরের পরীক্ষা হবে।

পরীক্ষা পরিচালনায় অংশ নিতে ইতোমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকবৃন্দ স্ব স্ব কেন্দ্রে পৌছে গিয়েছেন বলে জানা গেছে। তারা সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের সাথে সমন্বয় করে পরীক্ষা গ্রহণ করবেন।

উল্লেখ্য, এবছর বিশ্ববিদ্যালয়ের মোট ৭১৪৮টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৩ লক্ষ ২৪ হাজার ৩৪০টি। এ হিসেবে প্রতি আসনের বিপরীতে লড়বে ৪৫ জন শিক্ষার্থী। এছাড়াও খ-ইউনিটের ২৩৭৮টি আসনের বিপরীতে মোট আবেদনকারী ৪৭ হাজার ৬৩২ জন, গ-ইউনিটের ১২৫০টি আসনের বিপরীতে ২৭ হাজার ৩৭৪ জন, ঘ-ইউনিটে ১৫৭০ আসনের বিপরীতে ১ লক্ষ ১৫ হাজার ৮৮১ জন এবং চ-ইউনিটে ১৩৫টি আসনের বিপরীতে আবেদন করেছেন ১৫ হাজার ৪৯৬ জন শিক্ষার্থী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রক্তমাখা পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ জুলাই যোদ্ধা শেখ আজিজুরের

ঢাবির ক-ইউনিটের ভর্তি পরীক্ষা কাল

আপডেট সময় ১০:৪৫:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২১