ঢাকা ০৬:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

তাসকিনের অনুরোধে ‘ক্লাস’ নিলেন মাশরাফি

আকাশ স্পোর্টস ডেস্ক:

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা পেসার মাশরাফি বিন মুর্তজা। দেশের অসংখ্য সাফল্যের নায়ক তিনি।

তাকে বল হাতে মাঠ মাতাতে দেখেই বহু তরুণ পেসার হওয়ার স্বপ্ন দেখতে শুরু করে। আনুষ্ঠানিকভাবে ক্রিকেটকে বিদায় না বললেও এখন আর মাঠে দেখা যায় এই ডানহাতি পেসারকে। তবে এবার তাকে দেখা গেল নতুন ভূমিকায়।

আজ বৃহস্পতিবার তাসকিন আহমেদের অনুরোধে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হাজির হন মাশরাফি। এরপর তাসিকন ও সৌম্য সরকারদের ‘ক্লাস’ নেন দেশের সফলতম অধিনায়ক। একই সময় উপস্থিত ছিলেন টাইগারদের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

তাসকিন জানান, মাশরাফি তাকে বেশ কয়েকটি কৌশল শিখিয়েছেন, তবে বিশ্বকাপের আগে কেবল কাটার নিয়েই বিশেষভাবে কাজ করতে বলেছেন। হঠাৎ করে সবকিছু একসঙ্গে শিখতে গেলে সবকিছু গড়বড় হয়ে যেতে পারে বলেও তাসকিনকে সতর্ক করেছেন সাবেক অধিনায়ক।

এ ব্যাপারে তাসকিন বলেন, ‘অনেকদিন ধরেই ভাইয়াকে (মাশরাফি) বলছিলাম একটু সময় দেওয়ার জন্য। আমার পেস, সুইং এগুলোই আল্লাহর রহমতে উন্নতি হচ্ছে, তবে স্লোয়ারে একটু পিছিয়ে আছি। স্লোয়ারে আরও উন্নতি করতে চাই। তাই ভাইয়াকে একটু সময় দিতে বলতাম। অন্যদের তুলনায় স্লোয়ারে একটু পিছিয়ে আমি, যেন উন্নতি হয় এইজন্যই ভাইয়া সময় দিলেন। ’

মাশরাফির কাছ থেকে কিছু গ্রিপ দেখে নিয়েছেন তাসকিন। বিশেষ করে কাটারের গ্রিপ নিয়ে কিছু কাজ করেছেন তারা। তাসকিন বলেন, ‘আজ উনি কিছু গ্রিপ দেখালেন। বললেন যে একেক জনের অ্যাকশন একেক রকম হয়, তবুও একটু চেষ্টা করে দেখতে। আমার কাছে খুবই ভালো লেগেছে কিছু কাটারের গ্রিপ। মূলত দুই-তিনটা গ্রিপ দেখিয়েছেন। আমারটা থেকে একটু ভিন্ন। ’

তিনি আরও বলেন, ‘মাশরাফি ভাই বললেন, এতকিছু তো হঠাৎ করে শেখা যাবে না। যেহেতু সামনে অনেক খেলা, আপাতত কাটার নিয়ে কাজ করতে বললেন। ভালো লাগলে এটা চালিয়ে যেতে বললেন। এটা যখন আয়ত্ত্বে আসবে, তারপরে আরেকটা করতে। একসঙ্গে এতকিছু শিখতে গেলে সমস্যা হতে পারে। তাই একটাতেই ফোকাস করতে বললেন। আশা করি, এগুলো নিয়ে কাজ করলে ভবিষ্যতে ভালো হবে। ‘

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিরাইয়ে মেয়েদের ফুটবল ম্যাচ বন্ধের প্রতিবাদে সোচ্চার মহিলা ক্রীড়া

তাসকিনের অনুরোধে ‘ক্লাস’ নিলেন মাশরাফি

আপডেট সময় ০৭:২৯:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২১