ঢাকা ০৬:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

বিশ্বকাপের জন্য মুশতাককে প্রধান কোচ বানাচ্ছে পাকিস্তান

আকাশ স্পোর্টস ডেস্ক:

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি পরিবর্তন হওয়ার আগেই দলটির প্রশাসনে নানা রদবদল আসা শুরু করেছে। নতুন সভাপতি নির্বাচিত হয়ে প্রথমেই বোলিং ও ব্যাটিং কোচ নিয়োগ দিয়েছেন রমিজ রাজা। শুধু বাকি রয়ে গেল প্রধান কোচের আসন।

পাকিস্তানের ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকেট পাকিস্তান বলছে, টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দেশটির সাবেক ক্রিকেটার সাকলায়েন মুশতাক প্রধান কোচ হিসেবে নিয়োগ দিতে পারে পিসিবি সভাপতি রমিজ রাজা। নিউজিল্যান্ডের বিপক্ষে বাতিল হওয়া সিরিজেও প্রধান কোচ হিসেবে সাবেক এ স্পিনারের দায়িত্ব পালন করার কথা ছিল। কিন্তু নিরাপত্তা ইস্যুতে সিরিজটি বাতিল হয়।

এর আগে পিসিবির সভাপতি নির্বাচিত হয়ে অস্ট্রেলিয়ান ব্যাটার ম্যাথু হেইডেনকে ব্যাটিং কোচ ও দক্ষিণ আফ্রিকার পেসার ভারনন ফিল্যান্ডারকে বোলিং কোচ হিসেবে নিযুক্ত করেন রমিজ রাজা। অক্টোবরের ৬ তারিখে লাহোরে পাকিস্তান দলের সঙ্গে যোগ দেবেন ফিল্যান্ডার। ব্যাটিং কোচ হিসেবে হেইডেন যোগ দেবেন দুবাইয়ে।

অক্টোবরের ১৫ তারিখ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে লাহোর থেকে দুবাইয়ের উদ্দেশে রওয়ানা দেবে পাকিস্তান ক্রিকেট দল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিরাইয়ে মেয়েদের ফুটবল ম্যাচ বন্ধের প্রতিবাদে সোচ্চার মহিলা ক্রীড়া

বিশ্বকাপের জন্য মুশতাককে প্রধান কোচ বানাচ্ছে পাকিস্তান

আপডেট সময় ০৭:২৪:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২১