ঢাকা ০৩:১৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আর পাঠাও চালাবেন না শওকত আলী

আকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর বাড্ডায় নিজের মোটরসাইকেলে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া সেই পাঠাও চালক শওকত আলম সোহেলকে বাইক উপহার দিলেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। পূর্বঘোষণা অনুযায়ী বুধবার রাতে শওকত আলম সোহেলকে একটি নতুন মোটরসাইকেল উপহার দেন তিনি। এই বাইক দেওয়া কথা গোলাম রাব্বানী তার ভেরিফাইড ফেসবুক পেজে ছবিসহ লিখেছেন।

পাঠাও চালক শওকত আলী সোহেল নতুন মোটরসাইকেল উপহার পেয়ে গণমাধ্যমকে বলেন, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রব্বানীর ভাইয়ের ভালোবাসার কাছে আমি পরাজিত হয়ে গেলাম। তাই ওনার উপহারটি গ্রহণ করেছি।

এসময় তিনি আর পাঠাও চালাবেন না জানিয়ে আরও বলেন, অ্যাপসের সিস্টেম যদি না বদলানো হয় এবং রেট যদি কমানো না হয়, আর কোনো দিনও পাঠাও চালাবো না। এছাড়া তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল। সঠিকভাবে আইন প্রয়োগ করা হোক সেটাই উনি চায়।

এক প্রশ্নের জবাবে তিনি জানান, ‘এগুলো যদি সংশোধন না হয় তাহলে মোটরসাইকেলটি ব্যক্তিগত কাজে ব্যবহার করব এবং আগের ব্যবসায় ফিরে যাওয়ার চিন্তা ভাবনা আছে।’ এর আগে, পুলিশ সার্জেন্টের অব্যাহত মামলায় ক্ষুব্ধ নিজের মোটরবাইক পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন শওকত। চোখের সামনেই জীবন-জীবিকার একমাত্র অবলম্বনটি মাত্র ১০ মিনিটেই পুড়ে শেষ হয়ে যায়। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর বাড্ডা লিংক রোডের এ ঘটনায় আলোচিত পাঠাও চালক শওকত আলম সোহেলকে মোটর সাইকেল উপহারের ঘোষণা দেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আর পাঠাও চালাবেন না শওকত আলী

আপডেট সময় ০৬:৪৪:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২১