ঢাকা ০১:২৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বালু উত্তোলন নিয়ে দুপক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ৭

আকাশ জাতীয় ডেস্ক:

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় নদী থেকে বালু উত্তোলন নিয়ে দুপক্ষের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় উভয়পক্ষের সাতজন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার সকালে উপজেলার চরতী ইউনিয়নের তুলাতলী ৪ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন— মো. নুরুল হাসান (৫০), আবদুল মালেক (৫০), ফয়েজ আহমদ (৬২), আবু তাহের (৩৮), মো. কাউছার (২৬), রুহুল আমিন (৬০) ও মো. মানিক (২০)। গুলিবিদ্ধদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা রয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের এএসআই আলাউদ্দীন তালুকদার বলেন, চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় নদীর বালু উত্তোলন নিয়ে দুপক্ষের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় সাতজন গুলিবিদ্ধ হন।

গুলিবিদ্ধদের দুপুর ১২টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। তারা ২৭ নম্বর সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন।

সাতকানিয়া থানার ওসি মো. আনোয়ার হোসেন বলেন, উপজেলার তুলাতলীতে বালু উত্তোলন নিয়ে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বালু উত্তোলন নিয়ে দুপক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ৭

আপডেট সময় ০৫:৩৫:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২১