ঢাকা ০৭:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

৩ অক্টোবর টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে উড়াল দেবে টাইগাররা

আকাশ স্পোর্টস ডেস্ক:

জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে টানা তিন সিরিজ খেলার পর ছুটিতে ছিলেন জাতীয় দলের ক্রিকেটাররা। তাদের সেই ছুটি শেষ হয়েছে।

এখন মাঠে ফেরার পালা। আগামী ৩ অক্টোবর টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে উড়াল দেবে টিম টাইগার।

বিশ্বকাপের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে আগামী ২ অক্টোবর মাহমুদউল্লাহ-মুশফিকদের করোনা পরীক্ষা করানো হবে। সেদিন পুরো দল ঢুকে যাবে হোম কোয়ারেন্টিনে। পরের দিন ৩ অক্টোবর দিনগত রাত ১টায় ওমানের রাজধানী মাসকটের উদ্দেশ্যে দেশ ছাড়বে টাইগাররা।

মাসকটে পৌঁছে ৪ অক্টোবর কোয়ারেন্টিনে থাকতে হবে বাংলাদেশ দলকে। পরদিন থেকে শুরু হয়ে ৮ তারিখ পর্যন্ত চলবে অনুশীলন। সেখান থেকে ৯ অক্টোবর দল যাত্রা করবে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে। আমিরাতে পৌঁছে কোয়ারেন্টিন শেষে ১১ অক্টোবর আরও একদিন অনুশীলন করার সুযোগ পাবে টাইগাররা।

১২ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচ হবে আবুধাবি ক্রিকেট গ্রাউন্ডে। পরদিন অনুশীলন। ১৪ তারিখে আয়ারল্যান্ডের বিপক্ষে হবে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ। দুটি প্রস্তুতি ম্যাচ শেষ করে ১৫ অক্টোবর আসল মঞ্চে পা রাখতে ফের ওমানে রওনা হবেন মাহমুদউল্লাহরা। সেখানে ফের একদিন অনুশীলন করবেন তারা।

১৭ অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে টাইগারদের বিশ্বকাপ মিশন। বাছাইপর্বে টাইগারদের দ্বিতীয় ম্যাচ ১৯ অক্টোবর স্বাগতিক ওমানের বিপক্ষে। দুটি ম্যাচ শুর হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। ২১ অক্টোবর দুপুর দুইটায় বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ পাপুয়া নিউগিনি। ম্যাচগুলো জিতলেই বাংলাদেশ বিশ্বকাপের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিরাইয়ে মেয়েদের ফুটবল ম্যাচ বন্ধের প্রতিবাদে সোচ্চার মহিলা ক্রীড়া

৩ অক্টোবর টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে উড়াল দেবে টাইগাররা

আপডেট সময় ০৭:১২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১