ঢাকা ১১:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী প্রত্যেক মানুষের সঙ্গে প্রতারণা করছে বিএনপি: হাসনাত আবদুল্লাহ দাবানলে ঝুঁকিতে ফ্রান্সের মিসাইল-রকেট মোটর কারখানা, স্পেনও সংকটে ইরানে ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প প্রাইম মিনিস্টার্স কাপ শুরু আগামী মাসে: ক্রীড়া প্রতিমন্ত্রী খাদ্য নিরাপত্তা ও জলবায়ু-সহিষ্ণুতা একসঙ্গে এগিয়ে নিতে হবে: শামা ওবায়েদ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী ভারত সীমান্তে চীনের রণহুংকার, পাল্টা জবাবে এক দশক পিছিয়ে দিল্লি গ্যাস সংকট স্বাভাবিক হতে লাগবে আরও ১০–১৫ দিন: জ্বালানিমন্ত্রী

তোমার সঙ্গে আমি সবসময় আছি: ছেলের জন্মদিনে শাকিব খান

আকাশ বিনোদন ডেস্ক :

চিত্রনায়ক শাকিব খান ও চিত্রনায়িকা অপু বিশ্বাসের ছেলে আব্রাহাম খান জয় ৬ বছরে পা দিয়েছে। সোমবার (২৭ সেপ্টেম্বর) তার জন্মদিন।

জন্মদিনে ছেলেকে ফেসবুকে শুভ কামনা জানিয়েছেন শাকিব খান। ছেলের সঙ্গে তোলা ছবির সঙ্গে এক আবেগঘন পোস্টে দিয়েছেন তিনি। যেখানে এই নায়ক সবসময় ছেলের সঙ্গে থাকার অঙ্গীকার দিয়েছেন।

জয়কে নিয়ে শাকিব খান লেখেন, ‘পৃথিবীর প্রায় সবকিছুর শেষ আছে কিন্তু তোমার প্রতি আমার ভালোবাসার কোনো শেষ নেই। কারণ তুমি আমার কাছে সৃষ্টিকর্তা প্রদত্ত অমূল্য উপহার। শুধু জন্মদিনে নয়, তোমার জন্য আমার কাছে প্রতিটি দিন গুরুত্বপূর্ণ। তোমার সুন্দর ভবিষ্যতের জন্য যা কিছু কল্যাণকর সবসময় পুরোটা দেওয়ার চেষ্টা করেছি। ’

অভিনেতা আরও লেখেন, ‘তোমার সঙ্গে আমি সবসময় ছিলাম, আছি এবং আগামীতেও থাকবো ইনশাআল্লাহ। বেঁচে থাকার পূর্ণ সার্থকতা অর্জন করো। ছাড়িয়ে যাও আমার সকল স্বপ্নের সীমানা। জীবনে সাফল্যের সবক্ষেত্রে আমার চেয়ে এগিয়ে থাকো। বিশ্বাস করি, যেদিন আমি থাকবো না সেদিন তোমার মধ্যে বেঁচে থাকবো আরও বহুকাল। তোমাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। শুভ জন্মদিন আব্রাহাম খান জয়। ’

২০০৮ সালের ১৮ এপ্রিল গোপনে অপু বিশ্বাসকে বিয়ে করেন শাকিব খান। এরপর ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতায় আব্রাহাম খান জয়ের জন্ম হয়। অপু-শাকিবের ডিভোর্সের পর মায়ের কাছেই থাকছে জয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী

তোমার সঙ্গে আমি সবসময় আছি: ছেলের জন্মদিনে শাকিব খান

আপডেট সময় ১০:৫২:৫২ অপরাহ্ন, সোমবার, ২৭ সেপ্টেম্বর ২০২১