ঢাকা ১১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অবরোধের মধ্যেই হরমুজ প্রণালি পাড়ি দিল রাশিয়ান নৌযান মোমবাতির আলোয় এসএসসি পরীক্ষা, বিপাকে শিক্ষার্থীরা ফজলুর রহমান মুক্তিযুদ্ধে নিজের অবদান বলতে গিয়ে অন্যের অবদানকে হাতুড়িপেটা করেছেন :শফিকুর রহমান মুক্তিযুদ্ধের সঙ্গে গণঅভ্যুত্থানের তুলনা করা অন্যায় : ফজলুর রহমান ভারতীয় ভিসা-সংক্রান্ত বিষয়ে দ্রুতই ইতিবাচক পরিবর্তন আসবে : পররাষ্ট্রমন্ত্রী বিরোধী দলের অনেকেই আমাকে ‘ফজা পাগলা’ বলে ডাকে: সংসদে ফজলুর রহমান কোদাল দিয়ে কুপিয়েই দাদি-ফুফুসহ ৩ জনকে হত্যা করে আকাশ থানায় মামলা করতে গিয়ে হয়রানি ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে জ্বালানি লোডিং শুরু, বিদ্যুৎ-জ্বালানি ইতিহাসে নতুন অধ্যায়ে বাংলাদেশ ভুটানের সঙ্গে আঞ্চলিক বাণিজ্য ও জ্বালানি সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ বাণিজ্যমন্ত্রীর

সিসি ক্যামেরার আওতায় ২৩১টি পূজামণ্ডপ

অাকাশ জাতীয় ডেস্ক:

শারদীয়া দুর্গা উৎসবে রাজধানীর ২৩১টি পূজামণ্ডপ সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) মো. আছাদুজ্জামান মিয়া। সোমবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর পুরান ঢাকার ঢাকেশ্বরী মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।

আছাদুজ্জামান মিয়া বলেন, রাজধানীর ঢাকেশ্বরী, গুলশান-বনানী, রামকৃঞ্চ মিশন ও ধানমণ্ডির চার বড় মন্দিরে সার্বক্ষণিক নিরাপত্তা দেয়া হবে। রাজধানীর ২৩১টি পূজামণ্ডপে নিরাপত্তায় নিয়োজিত থাকবে পুলিশ।

তিনি বলেন, বর্তমান বাস্তবতা পর্যবেক্ষণ করে আমাদের গোয়েন্দারা কাজ করছে এবং সুনির্দিষ্ট হুমকি না থাকলেও নাশকতার বিষয়টি মাথায় রেখে পূজামণ্ডপগুলোতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। জননিরাপত্তার জন্য আমরা সর্বদা প্রস্তুত। নিরাপত্তার স্বার্থে কাউকে কোনো ছাড় দেয়া হবে না।

ডিএমপি কমিশনার বলেন, রাজধানীতে এবার ৫টি বড় ও ৪টি মাঝারি পূজামণ্ডপসহ ২৩১টি মণ্ডপেই থাকবে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। ‘ক’ ও ‘খ’ ক্যাটাগরির ৯টি পূজামণ্ডপে দেয়া হবে বিশেষ নিরাপত্তা।

‘ক’ ক্যাটাগরিতে থাকছে ধানমণ্ডি, ঢাকেশ্বরী, রামকৃষ্ণ মিশন ও গুলশান-বনানীর ৪টি পূজামণ্ডপ এবং ‘খ’ ক্যাটাগরিতে থাকছে সিদ্ধেশ্বরী, রমনা কালি মন্দির, উত্তরা, খামারবাড়ি, বসুন্ধরার সার্বজনীন ৫টি পূজামণ্ডপ।

তিনি বলেন, উৎসব উদযাপন করবেন বিভিন্ন সম্প্রদায়ের লোকজন। আর এতে নিরাপত্তা দেয়ার দায়িত্ব রাষ্ট্রের। দুর্গাপূজায় আমরা সর্বোচ্চ নিরাপত্তা দেয়ার চেষ্টা করব। সার্বজনীন উৎসবকে নিরবচ্ছিন্ন ও শান্তিপূর্ণভাবে পালনের জন্য আইনশৃংখলা বাহিনীর পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার সুদৃঢ় পরিকল্পনা নেয়া হয়েছে।

তিনি আরো বলেন, সব পূজামণ্ডপে দর্শনার্থীদের আর্চওয়ে গেট হয়ে প্রবেশ করতে হবে। প্রতিটি গেটেই দর্শনার্থীদের তল্লাশির আওতায় আনা হবে। সবক’টি মণ্ডপেই প্রবেশ ও প্রস্থানের জন্য বাঁশ দিয়ে আলাদা রাস্তার ব্যবস্থা থাকবে।

Tag :
আপলোডকারীর তথ্য

অবরোধের মধ্যেই হরমুজ প্রণালি পাড়ি দিল রাশিয়ান নৌযান

সিসি ক্যামেরার আওতায় ২৩১টি পূজামণ্ডপ

আপডেট সময় ১১:৩৪:২৩ অপরাহ্ন, সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০১৭