ঢাকা ০৩:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ সাংবাদিকের কাজ তথ্য দেওয়া, অ্যাক্টিভিস্ট হওয়া নয়: তথ্যমন্ত্রী রাজনৈতিক বিতর্ক নয়, গবেষণা ও উদ্ভাবনে গুরুত্ব দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর নওগাঁর ছাত্রাবাসে মিললো কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ জুলাই অভ্যুত্থানে পেশাজীবীদের সক্রিয় ভুমিকা ছিল: দুদু ইসলামী আন্দোলনকে ধ্বংসের ষড়যন্ত্র করা হয়েছিলো: গাজী আতাউর রহমান পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন, সিদ্ধান্ত বিএনপির নীতিনির্ধারণী ফোরামে: রিজভী সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত: প্রধানমন্ত্রী রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ২ সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

ব্রিক্স ব্যাংকের সদস্য হলো বাংলাদেশ

আকাশ জাতীয় ডেস্ক:

ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকার সমন্বয়ে গঠিত ‘ব্রিক্স’ জোটের নিউ ডেভেলপমেন্ট ব্যাংকে নতুন সদস্য রাষ্ট্র হিসেবে বাংলাদেশ যোগদান করেছে। এটিকে একটি সময়োপযোগী অর্জন হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “এটি আমাদের জন্য বৈদেশিক অর্থায়নের একটি নতুন ক্ষেত্র উন্মোচিত করবে যা আমাদের উন্নয়ন লক্ষ্য অর্জনে সহায়ক ভূমিকা রাখবে”। গতকাল রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ মিশন এ তথ্য জানায়।

ব্রাজিল সরকারের নিকট বাংলাদেশের ‘ইনস্ট্রুমেন্ট অব এক্সেশন দাখিল করার পরিপ্রেক্ষিতে ১৬ সেপ্টেম্বর ব্যাংকটিতে বাংলাদেশের যোগদান নিশ্চিত হয়। এ সদস্যপদ বাংলাদেশকে উল্লিখিত ব্যাংকটির পরিচালনা পর্ষদে ভোট দেওয়ার ক্ষমতা প্রদান করবে।

উল্লেখ্য, ২০১৫ সালে স্থাপিত এ ব্যাংকে ‘ব্রিক্স’ জোটের বাইরে বাংলাদেশই প্রথম সদস্যপদ লাভ করল। এর ফলে বিশ্বব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক এবং ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের পাশাপাশি আরও একটি বহুজাতিক ব্যাংকে বাংলাদেশের সদস্যপদ নিশ্চিত হল।

বাংলাদেশের চলমান অর্থনৈতিক উন্নয়নের গতি ধরে রাখার পাশাপাশি টেকসই উন্নয়ন অভীষ্টসমূহ ২০৩০ সালের মধ্যে অর্জন এবং বাংলাদেশকে ২০৪১ সালের মধ্যে একটি সুখী-সমৃদ্ধ-উন্নত দেশে পরিণত করতে বৈদেশিক অর্থায়ন নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২০৪১ এর মধ্যে বাংলাদেশকে একটি মেধাভিত্তিক উন্নত দেশে পরিনত করতে বহির্বিশ্বের সাথে অর্থনৈতিক সম্পর্ক বহুগুণে বৃদ্ধি করা আবশ্যক। একই সাথে বৈশ্বিক অর্থনৈতিক অবকাঠামোতে বাংলাদেশের অংশগ্রহণ ও অংশিদারিত্ব নিশ্চিত করা প্রয়োজন। কোভিড-১৯ পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধার কার্যক্রম সফল করতেও বৈদেশিক অর্থায়ন জরুরী।

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন অপ্রতিরোধ্য গতিতে রূপকল্প ২০৪১ অর্জনে এগিয়ে যাচ্ছে। এর অংশ হিসেবে ভৌত ও সামাজিক অবকাঠামো এবং নগর উন্নয়নে সরকার প্রচুর বিনিয়োগ করছে। এছাড়া সরকারের বেশ কিছু মেগা প্রজেক্ট বর্তমানে বাস্তবাইয়নাধীন আছে।

এ প্রেক্ষাপটে, নতুন এ ব্যাংকটির সদস্যপদ অর্জন করায় বৈদেশিক অর্থায়নের ক্ষেত্রে আরো অনেক নতুন সুযোগ সৃষ্টি হবে। এটি প্রধানমন্ত্রীর সফল অর্থনৈতিক কূটনীতির একটি উজ্জ্বল নিদর্শন।

উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর ‘ইউএন সাসটেইনেবল ডেভেলপমেন্ট সল্যুশন্স নেটওয়ার্ক’ বাংলাদেশকে মর্যাদাপূর্ণ ‘এসডিজি প্রগ্রেস অ্যাওয়ার্ড’ প্রদান করে। সম্মাননাটি প্রদানকালে বিশ্ব খ্যাত অর্থনীতিবিদ অধ্যাপক জেফরী স্যাচ প্রধানমন্ত্রীকে এই সংকটকালে অর্থনীতির ক্ষেত্রে উদ্ভাবনী মূলক নেতৃত্ব ও অসামান্য অবদানের জন্য ‘জুয়েল ইন দ্য ক্রাউন’ অভিধায় আখ্যায়িত করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

ব্রিক্স ব্যাংকের সদস্য হলো বাংলাদেশ

আপডেট সময় ০১:৩০:২০ অপরাহ্ন, সোমবার, ২৭ সেপ্টেম্বর ২০২১