ঢাকা ০৫:১৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নিউ ডেভেলপমেন্ট ব্যাংকে যোগ দিল বাংলাদেশ

আকাশ জাতীয় ডেস্ক:

নতুন সদস্য রাষ্ট্র হিসেবে দ্য নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের (এনডিবি) বোর্ড অব গভর্নরসের সভায় অনুমোদিত হয়েছে বাংলাদেশের যোগদান।

আজ শনিবার অর্থ মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘গত ২০ আগস্টের সভায় অনুমোদন পেলেও ব্যাংকের নিয়ম অনুযায়ী ব্রাজিল সরকারের কাছে ইন্সট্রুমেন্ট অব একসেশন দাখিল করে বাংলাদেশ। ১৬ সেপ্টেম্বর থেকে ব্যাংকটিতে বাংলাদেশের যোগদান নিশ্চিত হয়েছে। এনডিবির প্রেসিডেন্ট মার্কোস ট্রয়ো এক বার্তায় বিষয়টি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালকে জানিয়েছেন।’

২০১৫ সালে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার নামের আদ্যাক্ষর নিয়ে গঠিত ব্রিকস জোট এই ব্যাংকটি প্রতিষ্ঠা করে। বাংলাদেশের যোগদান নিশ্চিত হওয়ার মাধ্যমে এ ব্যাংকে জোটের বাইরে এবারই প্রথম কোনো দেশ ব্যাংকটির সদস্যপদ লাভ করল।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, বাংলাদেশের উন্নয়নের সঙ্গে সঙ্গে বৈদেশিক সহায়তার চাহিদা বাড়ছে। এ পরিপ্রেক্ষিতে এনডিবিতে যোগদানের বিষয়টি উভয়ের জন্য লাভজনক হবে। উন্নয়নকে টেকসই করতে এবং ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি সুখী-সমৃদ্ধ দেশে পরিণত করতে এনডিবির অর্থায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নিউ ডেভেলপমেন্ট ব্যাংকে যোগ দিল বাংলাদেশ

আপডেট সময় ০৫:০৫:২৩ অপরাহ্ন, শনিবার, ২৫ সেপ্টেম্বর ২০২১