ঢাকা ০২:০১ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রকে দুর্বল করেছে, সব দোষ ইসরাইলের: কংগ্রেসম্যান ম্যাসি আমিরাতের ভিসা জটিলতার সমাধানের চেষ্টা হচ্ছে : নুরুল হক নুর দক্ষিণ আফ্রিকায় ৩ বাংলাদেশিসহ অপহরণ ৪, আতঙ্কে প্রবাসীরা শাপলা চত্বরে হত্যা মামলা:শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল সোনারগাঁয়ে বিএনপি কর্মীকে পিটিয়ে হত্যা যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২ বিরতির পর আজ শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী জঙ্গল সলিমপুরে পানিতে বিষ মিশিয়ে যৌথবাহিনী সদস্যদের হত্যাচেষ্টা! দেশে ১ কোটি লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে: পরিবেশমন্ত্রী

কনস্টেবলের সঙ্গে আইজিপির হাত মেলানোর ছবি ভাইরাল

আকাশ জাতীয় ডেস্ক:

কনস্টেবলদের সঙ্গে আইজিপি ড. বেনজির আহমেদের কুশল বিনিময় ও হাত মেলানোর একটি ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। এই ছবির প্রশংসা করেছেন নেটিজনরা।

পুলিশের অফিসিয়াল ভেরিফায়েড ফেসবুক পেজে ‘যে ছবি বদলে যাওয়া বাংলাদেশ পুলিশের প্রতিচ্ছবি’- শিরোনামে বুধবার রাতে ছবিটি শেয়ার করা হয়।

মঙ্গলবার পাবনার ঈশ্বরদীর পাকশীতে পদ্মা নদীর তীরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প (আরএনপিপি) পরিদর্শনে যান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। সেখানে এক মতবিনিময় সভায় মন্ত্রীর সঙ্গে ছিলেন আইজিপি। ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, আইজিপি তিনজন কনস্টেবলের সালাম নিয়ে তাদের সঙ্গে কুশল বিনিময় করছেন। দ্বিতীয় ছবিতে তাকে সামাজিক দূরত্ব বজায় রেখে কনস্টেবলদের সঙ্গে হাত (মুষ্টিবদ্ধ) মেলাতে দেখা যায়।

ছবিটি নিজের ফেসবুকে পোস্ট করে পাবনা জেলা পুলিশ সুপার (এসপি) মহিবুল ইসলাম খান লেখেন, বাহিনীপ্রধান যখন সর্বকনিষ্ঠ সদস্যর সঙ্গে এভাবে বিদায় নেন; তখন নিশ্চয়ই তার জন্য তা অনেক আবেগ ও গর্বের মুহূর্ত তৈরি করে।

পুলিশের অফিসিয়াল ভেরিফায়েড ফেসবুক পেজের ক্যাপশনে লেখা হয় নেতৃত্বকে পূর্ণতা দেয় বিনয়। অধস্তনকে আপন করে নেওয়ার মধ্যেই ঊর্ধ্বতনের ঔদার্য প্রকাশ পায়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রকে দুর্বল করেছে, সব দোষ ইসরাইলের: কংগ্রেসম্যান ম্যাসি

কনস্টেবলের সঙ্গে আইজিপির হাত মেলানোর ছবি ভাইরাল

আপডেট সময় ১১:৩১:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১