ঢাকা ০৮:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা স্থগিত পরিকল্পিতভাবে উত্তরাঞ্চলে বড় উন্নয়ন বাজেট কমানো হয়েছে: নাহিদ ইসলাম আবু সাঈদের স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠিত করব: নাসীরুদ্দীন পাটওয়ারী অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করুন,সরকারকে গোলাম পরওয়ার হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, আসলেই গ্রেফতার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকার দলীয় এমপিরা ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়ন আদেশ লঙ্ঘন করেছেন: আইনজীবী শিশির জুলাই শহীদদের আত্মত্যাগ বাঁচার অধিকার ফিরিয়ে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম ধাপে ধাপে এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী

মুম্বাইয়ে সৃজিতের জন্মদিন উদযাপন করলেন মিথিলা

আকাশ বিনোদন ডেস্ক :

নিজের নতুন হিন্দি সিনেমা ‘শাবাশ মিঠু’র কাজের সূত্রে গত এক মাস ধরে পরিবার নিয়ে ভারতের মুম্বাইয়ে অবস্থান করছেন প্রখ্যাত বাঙালি নির্মাতা সৃজিত মুখার্জি। এরই মধ্যে চলে এলো তার জন্মদিন!

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সৃজিত মুখার্জি ৪৪ বছরে পা দিয়েছেন।

স্বামীর শুটিংয়ের ব্যস্ততার মধ্যেও বিশেষ দিনটি উদযাপন করতে ভোলেননি বাংলাদেশি অভিনেত্রী ও সৃজিতের স্ত্রী রাফিয়াথ রশীদ মিথিলা। মেয়ে আইরাকে নিয়ে মুম্বাইয়ের একটি পাঁচ তারকা হোটেলে সৃজিতের জন্মদিন উদযাপন করেছেন তিনি।

বুধবার (২২ সেপ্টেম্বর) দিনগত রাতে নৈশভোজে গিয়ে কেক কেটে জন্মদিনের সেলিব্রেশন শুরু করেন তারা। সেই সুখকর মুহূর্তের ছবি সামাজিক মাধ্যমেও শেয়ার করেছেন মিথিলা।

জন্মদিনে স্ত্রী মিথিলার পোস্ট করা ছবিগুলো নিজের সামাজিক মাধ্যম অ্যাকাউন্টে শেয়ার করে টলিউডের এই জনপ্রিয় পরিচালক লেখেন, ‘শৈশবে বা যৌবনে নিশ্চয়ই কোনো ভালো কাজ করেছিলাম’।

ছবিতে একেবারে সাদামাটাভাবে জন্মদিন উদযাপন করতে দেখা গিয়েছে সৃজিত-মিথিলাকে। আইরার সঙ্গে হাতে হাত মিলিয়ে সৃজিতকে জন্মদিনের কেক কাটতে দেখা গিয়েছেন।

এছাড়া সৃজিতের দর্শক ও ভক্তরাও দিনের শুরু থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন।

ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী বাঙালি নির্মাতাদের একজন সৃজিত মুখার্জি। তিনি একাধারে অভিনেতা, চিত্রনাট্যকার এবং অর্থনীতিবিদও। ২০১০ সালে প্রথম চলচ্চিত্র ‘অটোগ্রাফ’ পরিচালনার পরপরই তিনি আলোচনায় আসেন। সিনেমাটি বাণিজ্যিকভাবে সফল হয় এবং সমালোচকদের দ্বারা প্রশংসিত হয়। তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে সৃজিতকে। একে একে ‘রাজকাহিনী’, ‘জাতিস্মর’, ‘বেগম জান’, ‘গুমনামি’, ‘দ্বিতীয় পুরুষ’-এর মতো সিনেমা নির্মাণ করে নন্দিত হয়েছেন তিনি।

সৃজিত বর্তমানে ভারতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক মিতালী রাজের বায়োপিক ‘শাবাশ মিঠু’ নিয়ে ব্যস্ত রয়েছেন। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন তাপসী পান্নু।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা স্থগিত

মুম্বাইয়ে সৃজিতের জন্মদিন উদযাপন করলেন মিথিলা

আপডেট সময় ১০:৩৪:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১