ঢাকা ০৯:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা স্থগিত পরিকল্পিতভাবে উত্তরাঞ্চলে বড় উন্নয়ন বাজেট কমানো হয়েছে: নাহিদ ইসলাম আবু সাঈদের স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠিত করব: নাসীরুদ্দীন পাটওয়ারী অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করুন,সরকারকে গোলাম পরওয়ার হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, আসলেই গ্রেফতার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকার দলীয় এমপিরা ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়ন আদেশ লঙ্ঘন করেছেন: আইনজীবী শিশির জুলাই শহীদদের আত্মত্যাগ বাঁচার অধিকার ফিরিয়ে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম ধাপে ধাপে এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী

মসজিদে নামাজ পড়লেন সারা, গেলেন মন্দির-গির্জাতেও

আকাশ বিনোদন ডেস্ক :

কয়েকদিন আগেই গনেশ পূজা করে নেটিজনদের রোষানলে পড়েন বলিউড অভিনেত্রী সারা আলি খান। নবাব পরিবারের মেয়ে হয়ে কীভাবে পূজা করেন সাইফ আলি খানের কন্যা? প্রশ্ন তুলেছিলেন অনেকেই।

তবে কোনও সমালোচনাকেই পাত্তা দেননি তিনি।

এবার কাশ্মীরে ঘুরতে গিয়েও একই কাজ করলেন সারা। মসজিদে গিয়ে নামাজ পড়েছেন এ অভিনেত্রী। সেই ছবি নিজেই ইনস্টাগ্রামে শেয়ার করে জানিয়েছেন। এখানে থেমে থাকেননি সারা।

এরপরের ছবিতে দেখা যায়, কাশ্মীরের মন্দিরেও ঘুরে বেড়িয়েছেন সারা। মন্দিরে গিয়ে করজোড়ে প্রণাম করেছেন। মাথায় কাপড় দিয়ে দরগাতেও হাঁটু গেড়ে বসে মাথা ঠেকিয়েছেন তিনি। প্রার্থনা করতে গিয়েছিলেন গির্জাতে। সে ছবিও শেয়ার করেছেন এ অভিনেত্রী।

ছবি শেয়ারের পাশাপাশি সারা লেখেন বললেন, ‘আমার ভারত মহান। যদি পৃথিবীতে স্বর্গ থাকে, এটা এই। সকল ধর্মের প্রতি শ্রদ্ধা। ’

সারা ঘুরতে ভালোবাসেন। কখনও গোয়ায় যাচ্ছেন তো কখনও শুটিংয়ের ফাঁকে মলদ্বীপে বন্ধুদের সঙ্গে মজা করছেন। আবার কখনও ভূস্বর্গ কাশ্মীরে গিয়ে তাবুতে রাত কাটাচ্ছেন। তারকাসুলভ নয়, সাদামাটাভাবেই জীবন উপভোগ করেন সারা আলি খান।

‘কেদারনাথ’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন সারা। এতে অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন তিনি। বর্তমানে সারার ঝুলিতে একাধিক সিনেমা রয়েছে।

সামনে তাকে ‘আতরাঙ্গি রে’, ‘দ্য ইমমর্টাল অশ্বত্থামা’ ও দিনেশ বিজনের ম্যাডক্স ফিল্মসের একটি সিনেমায় দেখা যাবে। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘কুলি নাম্বার ১’। গত বছরের ডিসেম্বরে মুক্তি পায় এটি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা স্থগিত

মসজিদে নামাজ পড়লেন সারা, গেলেন মন্দির-গির্জাতেও

আপডেট সময় ১০:৩০:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১