ঢাকা ০৯:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

স্ত্রীকে চাঁদে জমি দিলেন খুলনার অসীম

আকাশ জাতীয় ডেস্ক:

ভালোবেসে স্ত্রীকে এবার চাঁদে জমি কিনে দিলেন স্বামী এম ডি অসীম। তিনি খুলনা মহানগরীর মডার্ন ফার্নিচার মোড় এলাকার বাসিন্দা ও বেসরকারি একটি টেলিভিশনের খুলনা বিভাগীয় প্রতিনিধি।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) ষষ্ঠ বিবাহবার্ষিকীতে স্ত্রী ডা. ইসরাত টুম্পার হাতে চাঁদের জমির দলিল তুলে দেন অসীম।
অসীম বলেন, স্ত্রীকে ভালোবেসে কেউ কেউ আবেগী হয়ে আকাশের চাঁদ এনে দেওয়ারও প্রতিজ্ঞা করেন। কিন্তু স্ত্রীকে চাঁদ এনে দিতে না পারলেও চাঁদের বুকে এক টুকরো জমি কিনে দিতে পেরে আমি খুব খুশি।

তিনি বলেন, স্ত্রীকে কথা দিয়েছিলাম কোনো এক বিবাহবার্ষিকীতে তাকে বিশেষ উপহার দিয়ে অবাক করবো। গত বছর জানতে পারলাম ভারতের এক ব্যক্তি বিবাহবার্ষিকীতে স্ত্রীকে চাঁদে জমি কিনে দিয়েছেন। এ ঘটনা জানতে পেরে, আমাদের বিবাহবার্ষিকীতে স্ত্রীকে চাঁদের জমি কিনে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। গত ২০ সেপ্টেম্বর মার্কিন নাগরিক ডেনিস হোপের ‘লুনার অ্যাম্বাসি’ থেকে ৪৫ ডলারের বিনিময়ে এ জমি কিনেছি। জমি কেনার পর আমাদের একটি বিক্রয় চুক্তিনামা, কেনা জমির একটি স্যাটেলাইট ছবি এবং জমিটির ভৌগোলিক অবস্থান ও মৌজা-পর্চার মতো আইনি নথিও পাঠিয়েছে সংস্থাটি৷ যা আজ স্ত্রীর হাতে তুলে দিয়েছি।

২০১৫ সালের ২৩ সেপ্টেম্বর তাদের বিয়ে হয়। দীর্ঘ ছয় বছরের বিবাহিত জীবনে তাদের ফারদিন ইসলাম অমি নামে চার বছর বয়সী একটি ছেলে রয়েছে।

ইসরাত টুম্পা বলেন, চাঁদে জমি পেয়ে আমি খুব খুশি। আমি ভাবতেও পারিনি স্বামী আমাকে এমন একটি বিশেষ উপহার দেবেন।

প্রসঙ্গত, চাঁদে জমি কেনার জন্য মার্কিন নাগরিক ডেনিস হোপের ‘লুনার অ্যাম্বাসি’-ই হলো সবচেয়ে জনপ্রিয় কোম্পানি। তাদের তথ্যানুযায়ী, চাঁদে জমির দাম প্রতি একর ২৪ দশমিক ৯৯ ডলার থেকে সর্বোচ্চ ৪৯৯ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২ হাজার ১২৫ টাকা থেকে ৪২ হাজার ৪৩৭ টাকা।

যদিও পৃথিবীর বাইরে চাঁদ ও মহাকাশের অন্য কোনো গ্রহ পুরো মানবজাতির সম্পদ। কোনো ব্যক্তি বা জাতি এটি কিনতে পারেন না। তবে কিছু কিছু ওয়েবসাইট উপহার দেওয়ার জন্য চাঁদে জমি বিক্রি করে থাকেন। এমনকি সার্টিফিকেটও দেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

স্ত্রীকে চাঁদে জমি দিলেন খুলনার অসীম

আপডেট সময় ০৬:২৯:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১