ঢাকা ০৩:৫২ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংসদ চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন জামায়াতের এমপি তলানিতে থাকা অর্থনীতিকে তুলে ধরতে বড় বিনিয়োগ জরুরি : অর্থমন্ত্রী আলোচিত স্কুলছাত্রী অদিতা হত্যা মামলায় গৃহশিক্ষকের মৃত্যুদণ্ড জুলাই থেকে বিনামূল্যে ড্রেস-ব্যাগ-জুতা পাবেন শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী শহীদদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে : মন্ত্রী বৃষ্টিতে ফসল হারানো কৃষকদের পাশে সরকার, বিশেষ সহায়তার ঘোষণা নাহিদ ইসলাম নৈতিক অপরাধ করেছেন: রাশেদ খাঁন কৃষকদের জন্য ন্যায্যমূল্য নিশ্চিত করছে সরকার: কৃষিমন্ত্রী বজ্রপাতে বাবার মৃত্যু, কোল থেকে ছিটকে বাঁচল মেয়ে ফজলুর রহমান, ওদের সবার আতঙ্কের নাম: রাশেদ

১ম পাবলিক ইউটিলিটি প্রকল্পে ‘এসক্রো ব্যাংক’ হলো সিটি ব্যাংক

আকাশ জাতীয় ডেস্ক:

পূর্বাচল ওয়াটার সাপ্লাই পিপিপি প্রকল্পের ‘এসক্রো ব্যাংক’ হিসেবে রাজউক ও ইউনাইটেড ডেলকটের (একটি বাংলাদেশ-চীন যৌথ প্রতিষ্ঠান) সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে সিটি ব্যাংক। পূর্বাচলের স্থানীয় রাজউক দফতরে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. শহীদ উল্লাহ খন্দকার, বাংলাদেশ সরকারের সচিব ও পিপিপি কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুলতানা আফরোজ এবং ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার তাকসিম এ খান।

এটি একটি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) প্রকল্প ও পাবলিক ইউটিলিটি সেক্টরে এ ধরনের প্রকল্প বাংলাদেশে এ প্রথম। এ পিপিপি প্রকল্পের মাধ্যমে পূর্বাচলের ৬ হাজার ২২৭ একর এলাকায় মোট ৩২০ কিলোমিটার পানি সঞ্চালন পাইপ লাইন নেটওয়ার্ক তৈরি করা হবে। এর মাধ্যমে এ নগরাঞ্চলের বসতবাড়িগুলোর প্রতিদিনের ৩৪০ মিলিয়ন লিটার পানির চাহিদা মিটবে। এ পিপিপি প্রকল্পটির দীর্ঘমেয়াদী অর্থায়নে সিটি ব্যাংক দীর্ঘদিন থেকে কাজ করছে এবং এ চুক্তির মাধ্যমে সিটি ব্যাংক রাজউক ও ইউনাইটেড ডেলকটের মধ্যে এসক্রো ব্যাংক হিসেবে কাজ করবে।

রাজউকের চেয়ারম্যান এ বি এম আমিন উল্লাহ নুরী, সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ মারুফ এবং ইউনাইটেড ডেলকটের ব্যবস্থাপনা পরিচালক দায়েম খন্দকার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় অনুষ্ঠানে প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

সংসদ চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন জামায়াতের এমপি

১ম পাবলিক ইউটিলিটি প্রকল্পে ‘এসক্রো ব্যাংক’ হলো সিটি ব্যাংক

আপডেট সময় ০৫:২৯:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর ২০২১