ঢাকা ১০:১১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘গুনিন’-এ ফারিয়ার পরিবর্তে পরীমনি যে কারণে

আকাশ বিনোদন ডেস্ক :

তিন বছর পর সিনেমা নির্মাণে নামছেন ‘মনপুরা’ খ্যাত নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম। নাম ‘গুনিন’। এটি একটি ওয়েব চলচ্চিত্র। এর একটি প্রধান চরিত্র রাবেয়া। প্রথমে এই চরিত্রে অভিনয়ের জন্য চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার নাম ঘোষণা করেছিলেন পরিচালক। আগস্টের শেষ সপ্তাহে ফারিয়া চুক্তিবদ্ধও হয়েছিলেন।

কিন্তু কয়েক দিন না যেতে হঠাৎই বদলে গেল নায়িকা। ‘গুনিন’-এ রাবেয়া চরিত্রে নুসরাত ফারিয়ার স্থলাভিষিক্ত হয়েছেন আলোচিত চিত্রনায়িকা পরীমনি। সম্প্রতি তিনি চুক্তিবদ্ধও হয়েছেন। কিন্তু এ ঘটনায় প্রশ্ন উঠেছে জনমনে। সোশ্যাল দর্শকরা জানতে আগ্রহী, ফারিয়াকে বাদ দিয়ে পরীমনিকে কেন নেওয়া হলো?

দর্শকদের সেই আগ্রহ নিবৃত করেছেন ‘গুনিন’-এর পরিচালক গিয়াসউদ্দিন সেলিম। গণমাধ্যমের কাছে তিনি দাবি করেছেন, ‘শিডিউল জটিলতার কারণে নুসরাত ফারিয়া এ ছবির সঙ্গে থাকতে পারছেন না। তাই তিনি নিজেই সরে দাঁড়িয়েছেন। সে কারণে পরীমনির সঙ্গে চুক্তি করা হয়েছে।’

এই নায়িকা সম্পর্কে নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম বলেন, ‘পরীমনির সঙ্গে আগে আমার কাজের অভিজ্ঞতা আছে। আমার মনে হয়েছে, রাবেয়া চরিত্রে ও ভালো করবে। ফারিয়া শিডিউল জটিলতার জন্য পারেননি। এরপর মনে হল, পরীমনির জন্য চরিত্রটা বেটার হবে।’

গত শুক্রবার গিয়াসউদ্দিন সেলিমের এ সিনেমায় চুক্তিবদ্ধ হন পরীমনি। মাদকের মামলায় ১ সেপ্টেম্বর তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে ছাড়া পান। এর ১৭ দিনের মাথায় নতুন কোনো ছবিতে চুক্তিবদ্ধ হলেন আলোচিত-সমালোচিত এই নায়িকা।

নির্মাতা গিয়াসউদ্দিন সেলিমের সঙ্গে এটি পরীমনির দ্বিতীয় ছবি। এর আগে ২০১৮ সালে সেলিমের ‘স্বপ্নজাল’ ছবিতে অভিনয় করেছিলেন তিনি। সেটি বেশ সাড়া ফেলেছিল। ওই ছবিতে পরীমনির নায়ক ছিলেন ইয়াশ রোহান। এবার ‘গুনিন’-এ তার বিপরীতে আছেন শরীফুল রাজ।

‘গুনিন’ নির্মিত হবে কাথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ছোটগল্প অবলম্বনে। এর বিভিন্ন চরিত্রে আজাদ আবুল কালাম, দিলারা জামান ও ইরেশ যাকেরেরও অভিনয় করার কথা রয়েছে। আগামী ১০ অক্টোবর থেকে সিনেমার শুটিং শুরুর পরিকল্পনা আছে বলে জানা নির্মাতা সেলিম।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

‘গুনিন’-এ ফারিয়ার পরিবর্তে পরীমনি যে কারণে

আপডেট সময় ১১:০৯:৫৭ অপরাহ্ন, সোমবার, ২০ সেপ্টেম্বর ২০২১