ঢাকা ০২:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাঙ্গাকে পরিবহন জগতের শ্রেষ্ঠ চাঁদাবাজ বললেন কাদের মির্জা

আকাশ জাতীয় ডেস্ক:

জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গাকে পরিবহন জগতের শ্রেষ্ঠ চাঁদাবাজ উল্লেখ করে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেছেন, ‘এই রাঙ্গা সেই রাঙ্গা, যে রাঙ্গাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৌরসভার মেয়র থেকে এনে মন্ত্রী বানিয়েছেন। আর আজকে সেই রাঙ্গা প্রধানমন্ত্রীকে বলে স্বৈরাচার। এছাড়া সে বলে শহীদ নূর হোসেন নাকি মাদকাসক্ত-ইয়াবাখোর। তখন কি ইয়াবা ছিল? কোথা থেকে এদের এনে মন্ত্রী বানায় বুঝি না। এরা বানর, বানর।’

আজ শনিবার বেলা ১১টায় বসুরহাট পৌরসভা মিলনায়তনে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

কাদের মির্জা আরও বলেন, রাঙ্গা সাহেব পরিবহন সেক্টরের খবর কি? এই পরিবহন জগতে ধুয়ে-মুছে খেয়ে ফেলেছেন। আজকে বড় বড় কথা বলেন।
বড় ভাইয়ের সমালোচনা করে তিনি বলেন, আপনি বলেছেন ঘরে ঘরে চাকরি দিবেন। কিন্তু সেটা না দিলেও ঘরে ঘরে মামলা দিয়েছেন। আপনার স্ত্রী নোয়াখালীর অপরাজনীতির হোতাদের সঙ্গে হাত মিলিয়ে আমার নেতাকর্মীদের হয়রানি করছে। সে আমাকে হত্যার জন্য কোটি কোটি টাকা দিয়েছে। এর জবাব আপনাকে দিতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রাঙ্গাকে পরিবহন জগতের শ্রেষ্ঠ চাঁদাবাজ বললেন কাদের মির্জা

আপডেট সময় ১১:৪৮:২৪ অপরাহ্ন, শনিবার, ১৮ সেপ্টেম্বর ২০২১