ঢাকা ০১:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

রাতের আঁধারে বাড়ি বাড়ি চিরকুটসহ টাকা রেখে গেল কে?

আকাশ জাতীয় ডেস্ক:

কুড়িগ্রামের নাগেশ্বরী পৌর এলাকায় মাফ চেয়ে চিরকুট লিখে রাতের আঁধারে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি ঘরের দরজায় টাকা রেখে যাওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। চিরকুটে লেখা ছিল- ‘এই টাকাটা ক্ষতি করেছি নিয়ে মাফ করে দেবেন’।

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) দিনগত রাতে নাগেশ্বরী পৌরসভার সুখাতী ভাটিয়াটারী গ্রামের বেশ কয়েকটি বাড়ির দরজায় স্টাপলার পিন দিয়ে আটকানো ১০ টাকা থেকে শুরু করে ১০০ টাকার নোটসহ চিরকুট পাওয়া যায়।

নাগেশ্বরী পৌর এলাকার সুখাতী ভাটিয়াটারীর বাসিন্দারা জানায়, এ গ্রামের হাসানুর রহমান নিজ বাড়িতে রাতের খাওয়া শেষে ঘরের দরজা লাগিয়ে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন। রাত ১০টার দিকে হঠাৎ করেই মানুষের পায়ের শব্দ শুনে দরজা খুলে বের হয়ে দেখেন অজ্ঞাত এক ব্যক্তি দ্রুত বেরিয়ে যাচ্ছেন। তার পিছু নিয়ে দেখা না মিললেও ফিরে এসে দরজার সামনে স্টাপলার পিন দিয়ে আটকানো ১০০ টাকার নোটসহ চিরকুট পড়ে আছে। চিরকুটে লেখা আছে ‘এই টাকাটা ক্ষতি করেছি নিয়ে মাফ করে দেবেন। ’

পরে স্থানীয়রা শুনতে পান একইভাবে ওই গ্রামের আব্দুল বারেকের ঘরের দরজায় ১০ টাকা, আব্দুস সাত্তারের ঘরের দরজায় ৫০ টাকা, সাইদুরের ঘরের দরজায় ৩০ টাকা, মজনু মিয়ার ঘরের দরজায় ১০০ টাকা রেখে গেছে অজ্ঞাতপরিচয় ব্যক্তি।

নাগেশ্বরী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কমিশনার রুহুল আমিন জানান, তার নির্বাচনী এলাকার সুখাতী ভাটিয়াটারী গ্রামের বেশ কয়েকটি বাড়ির দরজায় চিরকুটসহ টাকা রেখে যাওয়ার বিষয়টি তিনি শুনেছে। ঘটনাটি এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে। কে কি কারণে এমন কাজ করেছে তা আমার বোধগম্য নয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

রাতের আঁধারে বাড়ি বাড়ি চিরকুটসহ টাকা রেখে গেল কে?

আপডেট সময় ০৭:৪৯:২৩ অপরাহ্ন, শনিবার, ১৮ সেপ্টেম্বর ২০২১