ঢাকা ০২:১৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দুই স্কুলছাত্রের গ্রামীণ ব্যাংক অ্যাকাউন্টে ৯০০ কোটি টাকা!

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

দুই স্কুলছাত্রের ব্যাংক অ্যাকাউন্টে পাওয়া গেল ৯০০ কোটি টাকা! এটা দেখে ওই দুই ছাত্রসহ হতবাক তাদের অভিভাবকরা।

এত টাকা কি করে অ্যাকাউন্টে এলো সে বিষয়ে কিছুই জানা নেই তাদের। অবিশ্বাস্য এই ঘটনা ঘটেছে ভারতের উত্তর বিহার রাজ্যেরকাটিহার জেলায়।

ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, পড়াশোনার সহায়তায় সরকারি অনুদান পেতে উত্তর বিহারে গ্রামীণ ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছিল ওই দুই ছাত্র। স্কুলের ইউনিফর্মের জন্য সরকারি অনুদানের টাকা এসেছে কিনা, তা জানতে বাবা-মাসহ গ্রামের একটি ইন্টারনেট সেবা কেন্দ্রে যায় তারা। সেখানে অ্যাকাউন্ট চেক করতে গিয়ে আক্কেলগুড়ুম।

ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। অনেকেই নিজেদের অ্যাকাউন্ট চেক করেন, যদি না ভুল করে বড় অংকের অর্থ জমা পড়ে তাতে।

আশিস নামে ষষ্ঠ শ্রেণির এক ছাত্র দেখে তার অ্যাকাউন্টে জমা পড়েছে ৬.২ কোটি টাকা। আর গুরুচরণ বিশ্বাস নামে একই শ্রেণির আরেকজন ছাত্রের অ্যাকাউন্টে পাওয়া গেল ৯০০ কোটি টাকা!

স্থানীয় সংবাদকর্মী এনডিটিভিকে জানিয়েছে, বিষয়টিতে হতবাক গ্রামীণ ব্যাংকের কর্মকর্তারা। কী করে এত অর্থ ওই দুই শিক্ষার্থীর অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে গেল তা খতিয়ে দেখছেন তারা।

ওই ব্যাংকের কটিহার জেলা ব্রাঞ্চ ম্যানেজার উদয় মিশরা বলেছেন, ব্যাংকের কম্পিউটার সিস্টেমে ত্রুটির কারণে এমনটি হয়েছে। আসলে ওই দুই শিক্ষার্থীর ব্যাংক স্টেটমেন্টে এ বিপুল অর্থ দেখা যাবে কিন্তু তারা সেটি তুলতে পারবে না। কারণ টাকাগুলো দুই অ্যাকাউন্টে জমা পড়েনি।

ব্যাংক কর্তৃপক্ষের এমন মারাত্মক ভুল এর আগেও ঘটেছে বিহার রাজ্যে। সেখানকার মানুষের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাচ্ছে।

এর আগে বিহারের খাগরিয়া জেলায় রঞ্জিত দাস নামে এক ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্টে ব্যাংকের ত্রুটির কারণে সাড়ে পাঁচ লাখ টাকা জমা হয়। টাকা ফেরত দিতে অস্বীকার করেছিলেন রঞ্জিত। তার অ্যাকাউন্টে জমা হওয়া ওই পাঁচ লাখ টাকা দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পাঠিয়েছেন বলে দাবি করেন রঞ্জিত।

এ নিয়ে ব্যাংক ঝামেলায় পড়লে পুলিশের দারস্থ হন। পরে টাকা ফেরত না দেওয়ায় ওই ব্যক্তিকে গ্রেফতার করে বিহার পুলিশ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

দুই স্কুলছাত্রের গ্রামীণ ব্যাংক অ্যাকাউন্টে ৯০০ কোটি টাকা!

আপডেট সময় ১২:০০:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ সেপ্টেম্বর ২০২১