ঢাকা ০২:০২ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

যুবককে হাতুড়ি পেটা, ২৪ ঘণ্টায়ও জ্ঞান ফেরেনি

আকাশ জাতীয় ডেস্ক:

মুন্সীগঞ্জ জেলার গজারিয়ার ইসমানির চর এলাকায় এক যুবককে হাতুড়ি পেটা করে হাত, পায়ের গিরাসহ সমস্ত শরীর থেঁতলে দেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার দুপুর ১২টার দিকে এই ঘটনা ঘটে।

হামলার শিকার যুবক সাজিদুল ইসলাম মীম (২২)। তিনি ইসমানিরচরের আব্দুল সাত্তারের ছেলে।

হামলায় প্রধান অভিযুক্তরা হলো টিটু হাজী ও সংগ্রাম মোল্লা। সংগ্রাম মোল্লা এলাকার মৃত বাসেত মোল্লার ছেলে।

সূত্র জানায়, হামলার শিকার সাজিদুল ইসলাম মীমকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে প্রথমে পঙ্গু হাসপাতাল ও পরে সেখান থেকে নিয়ে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। এখনো তার জ্ঞান ফেরেনি।

এদিকে বৃহস্পতিবার পর্যন্ত এ বিষয়ে থানায় কোনো অভিযোগ করা হয়নি।

সূত্র জানায়, অতীতে ইসমানিরচর এলাকায় ডা. তপন ও টিটু হাজির ছত্রচ্ছায়ায় একটি হত্যাকাণ্ড ঘটে। এই ঘটনা ডা. তপনের সহায়তায় ধামাচাপা দেওয়া হয়। সাজিদুল ইসলাম মীম হত্যা মামলার আসামিদের মধ্যে অন্যতম। কিন্তু সম্প্রতি তাদের মধ্যে অজ্ঞাত বিষয় নিয়ে বিরোধ সৃষ্টি হয়।

বুধবার টিটু হাজীর নির্দেশে সংগ্রাম মোল্লার নেতৃত্বে ৮-১০ জনের একটি সন্ত্রাসী দল সাজিদুল ইসলাম মীমকে ডেকে নিয়ে স্কুলের একটি কক্ষে আটকিয়ে হাতুড়ি পেটা করে।

হামলার শিকার মীমের বড় ভাই তসলিম বলেন, মীমকে কুপিয়ে ও পিটিয়ে অজ্ঞান করে ফেলে। মারধরে তার একটি হাত ও পায়ের হাঁটুর বাটি ভেঙে গেছে। সংগ্রাম মোল্লার (৩০) নেতৃত্বে এই হামলা হয় বলে অভিযোগ করেন তিনি।

টিটু হাজী জানিয়েছেন, তিনি ঘটনার কিছুই জানেন না।

এ বিষয়ে অভিযুক্ত সংগ্রাম মোল্লার বক্তব্য জানতে তার মোবাইল ফোনে একাধিকবার কল করা হলে তা বন্ধ পাওয়া যায়।

গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. রইছ উদ্দিন বলেন, ঘটনা জেনেছি এবং ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এখনো লিখিত অভিযোগ পায়নি। অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

যুবককে হাতুড়ি পেটা, ২৪ ঘণ্টায়ও জ্ঞান ফেরেনি

আপডেট সময় ০৯:০০:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর ২০২১