ঢাকা ০৫:০৬ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

বিজয়নগরে ভবনের ছাদের উপর যুবকের লাশ

আকাশ জাতীয় ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চম্পকনগর বাজারের দোকানে চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কামাল হোসেন (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় চম্পকনগর বাজারের কবির মিয়ার মালিকানাধীন কবির এন্টারপ্রাইজ নামক ব্যবসা প্রতিষ্ঠানের ছাদের উপর থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত কামাল হোসেন চম্পকনগর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের ফায়েজ মিয়ার ছেলে।

বিজয়নগর থানার ওসি মির্জা মোহাম্মদ হাছান জানান, চুরি করতে গিয়ে বিল্ডিংয়ের ছাদের বিদ্যুতের লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সে একটি মাদক মামলার আসামি এবং এলাকায় ছোটখাটো চুরি করত। এমনকি লাশের সঙ্গে কিছু টাকাও পাওয়া গেছে।

ময়নাতদন্তের পরে সঠিক কারণ জানা যাবে। ময়নাতদন্তের জন্য মৃতের লাশ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইউরোপের শেনজেন এলাকায় ভিসামুক্ত ভ্রমণের পথে উপসাগরীয় পাঁচ দেশ

বিজয়নগরে ভবনের ছাদের উপর যুবকের লাশ

আপডেট সময় ০৬:৫৩:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর ২০২১