ঢাকা ০৮:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

৫ অক্টোবর থেকে ঢাবির হল খোলার সুপারিশ

আকাশ জাতীয় ডেস্ক:

এক ডোজ টিকা নেওয়ার শর্তে স্নাতক চতুর্থ বর্ষ এবং স্নাতকোত্তরের শিক্ষার্থীদের জন্য আগামী ৫ অক্টোবর থেকে আবাসিক হল এবং ২৬ সেপ্টেম্বর থেকে লাইব্রেরি খোলার সুপারিশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটি।

বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া নিয়ে প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন একাধিক হল প্রভোস্ট।

জগন্নাথ হলের প্রভোস্ট অধ্যাপক ড. মিহির লাল সাহা বলেন, ‘স্নাতক চতুর্থ বর্ষ ও স্নাতকোত্তরের শিক্ষার্থীদের জন্য এক ডোজ টিকার শর্তে আগামী ৫ অক্টোবরে হল এবং একই শর্তে ২৬ সেপ্টেম্বর পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে লাইব্রেরি খুলে দেওয়ার সুপারিশ করা হয়েছে, যাতে তারা লাইব্রেরিতে গিয়ে পড়াশোনা করতে পারে। আগামীকাল একাডেমিক কাউন্সিলের মিটিংয়ে এটা পাস করা হবে। তবে চূড়ান্তভাবে সিদ্ধান্ত নেওয়া হবে সিন্ডিকেট সভায়। আর সিন্ডিকেট সভা শিগগির বসবে।’

এর আগে ২৪ আগস্ট প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির এক বৈঠকে ১৫ সেপ্টেম্বরের মধ্যে টিকা গ্রহণসাপেক্ষে অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে অগ্রাধিকার ভিত্তিতে প্রথম ধাপে স্নাতক চতুর্থ বর্ষ ও স্নাতকোত্তরের শিক্ষার্থীদের এবং দ্বিতীয় ধাপে অনার্স প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের হলে তোলার সিদ্ধান্ত হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

৫ অক্টোবর থেকে ঢাবির হল খোলার সুপারিশ

আপডেট সময় ১১:৩৩:০৮ অপরাহ্ন, বুধবার, ১৫ সেপ্টেম্বর ২০২১