ঢাকা ০২:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা ২৭ জুলাই থেকে শুরু দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী রাজনৈতিক দল থেকে বহিষ্কার করলে এমপি পদ যাওয়ার সুযোগ নেই : ইসি মাছউদ বাবাকে হারিয়েও পরীক্ষা, ইকনের লেখাপড়ার দায়িত্ব নিলেন শিক্ষামন্ত্রী ইনভেস্টরস এক্সপো পরিদর্শন প্রধানমন্ত্রীর জামায়াতের সৎ এবং চরিত্রবানের লেবাস খসে খসে পড়তেছে: আব্দুল কাদের জুলাই গণহত্যার দ্রুত বিচার চেয়ে ট্রাইব্যুনালে জামায়াতসহ ১১ দল আগামী ৫ বছরে ছানিজনিত অন্ধত্ব নির্মূলের লক্ষ্যমাত্রা ঘোষণা স্বাস্থ্য প্রতিমন্ত্রীর রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করছেন নতুন নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী

সাইফকে হারিয়ে জয়রথ ধরে রাখলো বসুন্ধরা কিংস

আকাশ স্পোর্টস ডেস্ক:

বাংলাদেশ প্রিমিয়ার লিগের চলতি আসরে দুই ম্যাচ আগেই শিরোপা নিশ্চিত করা বসুন্ধরা কিংস ৩-০ ব্যবধানে সাইফ স্পোর্টিং ক্লাবকে হারায়। ম্যাচে জোড়া গোল করেন বাংলাদেশের নাগরিকত্ব পাওয়া নাইজেরিয়ান এলিটা কিংসলে।

বাকি গোলটি করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা এখন রবিনসন।

কুমিল্লায় অবস্থিত ভাষা সৈনিক শহিদ দ্বীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষকে চাপে রাখে বসুন্ধরা কিংস। প্রধমার্ধে কয়েকটি সুযোগ পেলেও সাইফের জালে বল ভেড়াতে পারেনি বর্তমান চ্যাম্পিয়নরা। ফলে গোলশূণ্য প্রধমার্ধ নিয়ে বিরতিতে যায় দুই দল।

বিরতির পর খেলতে নেমেই ৫৪তম মিনিটে গোল করে বসুন্ধরাকে এগিয়ে নিয়ে যান কিংসলে। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবিনসনের পাস থেকে সাইফের জালে বল জড়ান তিনি। ৬৩তম মিনিটে দ্বিতীয় গোলের দেখা পান এ নাইজেরিয়ান। ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফার্নান্দেসের সহায়তায় পরের গোলটি করেন তিনি। ৮০তম মিনিটে প্রথম গোলে সহায়তা করা রবিনসন বসুন্ধরার স্কোরলাইন ৩-০ করেন। ফার্নান্দেসের দ্বিতীয় অ্যাসিস্টে প্রতিপক্ষের গোলপোস্ট খুঁজে নেন ব্রাজিলিয়ান এ ফরোয়ার্ড।

এ ম্যাচে গোল করে মোট ২০ গোল নিয়ে প্রিমিয়ার লিগের চলতি আসরের সর্বোচ্চ গোলদাতা এখন রবিনসন। ১৯ গোল নিয়ে এ তালিকায় দুইয়ে আছেন শেখ জামাল ফরোয়ার্ড পা ওমার জোবে।

২২ ম্যাচে ২০ জয়ে ৬১ পয়েন্ট নিয়ে টেবিলের চূড়ায় রয়েছে বসুন্ধরা কিংস। অপরদিকে ২৪ ম্যাচে ১৪ জয় ২ ড্র ও ৮ হারে ৪৪ পয়েন্ট নিয়ে চারে অবস্থান করছে সাইফ স্পোর্টিং ক্লাব।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা ২৭ জুলাই থেকে শুরু

সাইফকে হারিয়ে জয়রথ ধরে রাখলো বসুন্ধরা কিংস

আপডেট সময় ০৭:৪৩:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর ২০২১