ঢাকা ০৮:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সরকারি নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:

ঝুঁকি এড়াতে একেক দিন একেক শ্রেণির শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে নিয়ে আসার বিষয়ে সরকারের নির্দেশনা না মানা স্কুলগুলোর তালিকা চেয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

সোমবার (১৩ সেপ্টেম্বর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

এ সময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

পঞ্চম শ্রেণি এবং এসএসসি ও এইচএসসি শিক্ষার্থীদের প্রতিদিন এবং অন্য শ্রেণিগুলো সপ্তাহে একদিন শিক্ষা প্রতিষ্ঠানে নিয়ে আসার শর্তে ১২ সেপ্টেম্বর থেকে প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হয়।

করোনাকালীন স্কুল খোলার বিষয়ে ইংলিশ মিডিয়াম স্কুলগুলো নির্দেশনা মানছে না- এ বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, যদি কেউ তথ্য দেয় তাহলে আমরা তাদের সঙ্গে কথা বলবো এবং দেখবো কেন সেটি করছেন। একটু নাম যদি বলেন…।

‘এটা (একেক দিন একেক শ্রেণি) সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের জন্য কার্যকর হবে। শুধু কোভিড নয়, তার সঙ্গে এটা ডেঙ্গুর সিজন। সেই সিজনের কথা চিন্তা করে এই ব্যবস্থাটা করেছি। সব স্কুলের প্রতি আহ্বান তারা সরকারি নির্দেশনা পালন করে শিক্ষা প্রতিষ্ঠান চালু রাখবে। ’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে সোমবার (১৩ সেপ্টেম্বর) জাতীয় শিক্ষাক্রম রূপরেখা উপস্থাপনের পর সচিবালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন শিক্ষামন্ত্রী।

এর আগে সকালে প্রধানমন্ত্রীর কাছে জাতীয় শিক্ষাক্রম রূপরেখা উপস্থাপন করা হয়। প্রধানমন্ত্রী তা অনুমোদন দিয়েছেন বলে জানিয়েছেন দীপু মনি।

Tag :
আপলোডকারীর তথ্য

দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

সরকারি নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

আপডেট সময় ০৬:২৫:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৩ সেপ্টেম্বর ২০২১