ঢাকা ১০:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মেহেরপুর সীমান্তে সাতজনকে পুশইনের চেষ্টা বিএসএফের ডেঙ্গু প্রতিরোধে মাসের প্রথম শনিবার ‘ক্লিনিং ডে’ পালন করা হবে: আবদুস সালাম মৎস্য ও সামুদ্রিক খাতে বড় বিনিয়োগ টানছে ‘মিডা’ ও ‘জাইকা’ একীভূত ৫ ব্যাংকের আমানতকারীদের টাকা ধাপে ধাপে ফেরত দেওয়া হবে: অর্থমন্ত্রী দলগুলোর নির্বাচনী প্রতিশ্রুতি ‘রাজনৈতিক ধোঁকাবাজি’: আনু মুহাম্মদ গুরুত্বপূর্ণ কয়েকটি সংশোধনীসহ অর্থ বিল-২০২৬ পাশ লংকানদের হারে টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ স্থানে টাইগাররা ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপের নিচ থেকে ১০৬ ঘণ্টা পর জীবিত উদ্ধার যুবক বাংলাদেশ-পাকিস্তান দ্বিপাক্ষিক বাণিজ্য সহযোগিতা বাড়ানোর উদ্যোগ চার সপ্তাহে রেমিট্যান্স এলো ২৫৯ কোটি ডলার

গণধর্ষণে চতুর্থ শ্রেণির ছাত্রী অন্তঃসত্ত্বা

আকাশ জাতীয় ডেস্ক:

নোয়াখালীর সেনবাগে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে চতুর্থ শ্রেণির ছাত্রী গণধর্ষণের শিকার হয়। এতে ওই ছাত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। এ ঘটনায় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার সকাল ৮টার দিকে অভিযুক্ত যুবককে উপজেলার কানিলপুর ইউনিয়নের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে।

এর আগে সকালে নির্যাতিত স্কুলছাত্রীর মা বাদী হয়ে সেনবাগ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে দুইজনকে আসামি করে মামলা দায়ের করেন।

গ্রেফতার ছেরাজুল হক মামুন (৩০) উপজেলার কাবিলপুর ইউনিয়নর পূর্ব কাবিলপুর গ্রামের মিজিবাড়ির এনাম হোসেনের ছেলে। তিনি পেশায় একজন দিনমজুর।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, ১৮ জুলাই প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে চতুর্থ শ্রেণির ছাত্রীকে মামুন ও তার সহযোগী কামাল হোসেন সাদ্দাম জোরপূর্বক মুখ চেপে একটি ঘরের পেছনে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। একপর্যায়ে ভুক্তভোগী স্কুলছাত্রী ১২ সপ্তাহের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। পরে এ ঘটনায় ভুক্তভোগী স্কুলছাত্রীর মা রোববার সকালে সেনবাগ থানায় অভিযোগ করলে পুলিশ তাৎক্ষণিক অভিযুক্ত ধর্ষক মামুনকে গ্রেফতার করে।

সেনবাগ থানার ওসি আব্দুল বাতেন মৃধা জানান, গ্রেফতারকৃত আসামিকে নারীও নির্যাতন মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। অপর আসামিকে গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে পুলিশ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মেহেরপুর সীমান্তে সাতজনকে পুশইনের চেষ্টা বিএসএফের

গণধর্ষণে চতুর্থ শ্রেণির ছাত্রী অন্তঃসত্ত্বা

আপডেট সময় ০৮:২৯:৩৬ অপরাহ্ন, রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১