ঢাকা ০৪:০৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

১০ সেকেন্ডে এক হাঁড়ি দই শেষ করলেন জার্মান রাষ্ট্রদূত!

আকাশ জাতীয় ডেস্ক:

বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আখিম ট্র্যোস্টার ঢাকার মিষ্টি দই খেয়ে মুগ্ধ হয়েছেন। মাত্র মাস খানেক হয়েছে রাষ্ট্রদূত আখিম ট্র্যোস্টার ঢাকায় এসেছেন। এরই মাঝে কেউ তাকে মিষ্টি দই খাইয়ে মন জয় করে নিয়েছেন।

রাষ্ট্রদূত নিজেই হাড়ি ভর্তি লোভনীয় দইয়ের ছবি টুইটারে পোস্ট করে লিখেছেন, “ঢাকায় মোটা হওয়া থেকে বাঁচার কোন সুযোগ নেই। জীবনে প্রথমবারের মতো কেউ মিষ্টি দই খাওয়ালো। কি যে সুস্বাদু!!”

এর কিছুক্ষণ পরই দইশূন্য খালি হাড়ির আরেকটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, “১০ সেকেন্ড পরে”।

এর আগে পুরান ঢাকার ঐতিহ্যবাহী বাকরখানি খেয়ে মুগ্ধ হয়েছিলেন নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত এসপেন রিকটার ভেন্ডসেন। বাকরখানি খাওয়ার ছবিও তিনি শেয়ার করেছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

১০ সেকেন্ডে এক হাঁড়ি দই শেষ করলেন জার্মান রাষ্ট্রদূত!

আপডেট সময় ০৬:১৯:২৩ অপরাহ্ন, রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১