ঢাকা ০৮:০৫ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতিযোগিতার মাধ্যমে নাগরিক সেবার মান বাড়াতে কাজ করছে সরকার: ডিএসসিসি প্রশাসক ক্ষুদ্র নৃগোষ্ঠীর উন্নয়নে কাজ করছে সরকার: এমপি ফয়সল জেনার সাথে জড়িত প্রমাণ হলে এমপির মৃত্যুদণ্ড কার্যকর করা হোক: হারুনুর রশিদ বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করছে সরকার: জ্বালানিমন্ত্রী বাংলাদেশি জাতীয়তাবাদ দেশের সব মানুষের অভিন্ন পরিচয়: তথ্য ও সম্প্রচারমন্ত্রী জ্বালানি তেল নিয়ে গুজব ছড়ানো হচ্ছে: জ্বালানি বিভাগ নৈতিক স্খলন প্রমাণিত, জামায়াতের এমপি নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার টাঙ্গাইলে পৃথক হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড ক্ষুদ্র নৃগোষ্ঠীর উন্নয়নে কাজ করছে সরকার: এমপি ফয়সল ৪২ কর্মদিবসে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পরীক্ষার ফল প্রকাশ

ভুলেও একে ফেসবুকে বন্ধু বানাবেন না

অাকাশ আইসিটি ডেস্ক:

‘অনুগ্রহ করে আপনার ম্যসেঞ্জারের বন্ধুদের বলুন যেন তারা এই ব্যক্তির বন্ধুত্বের প্রস্তাব গ্রহণ না করে। তিনি একজন হ্যাকার ও তিনি আপনার ফেসবুক প্রোফাইলের সঙ্গে যুক্ত আছেন। আপনার ফেসবুক বন্ধুদের কেউ যদি এই ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব করে। তাহলে তাঁর সঙ্গে সঙ্গে আপনার অ্যাকাউন্টও হ্যাক হয়ে যাবে। আপনার বন্ধুকে এই খবরটি জানিয়ে দিন’ -এমনই একটি সতর্কবার্তা ছড়িয়ে পড়ছে ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে। সতর্কবার্তায় উল্লিখিত ওই ফেসবুক প্রোফাইলের নাম জাইডেন কে স্মিথ।

তবে ফেসবুকে ছড়িয়ে পড়া ওই বার্তাটি নাকি একেবারেই জাল। আর জাইডেন কে স্মিথ নামে ওই ব্যক্তির নাকি অস্তিত্বই নেই। সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে দেওয়া হয়েছে এ তথ্য।

টেলিগ্রাফের ওই প্রতিবেদনে বলা হয়, জাইডেন কে স্মিথ নামের ওই কথিত হ্যাকারের কাছে কারো ফেসবুক প্রোফাইলের তথ্য আছে, এমনটি বিশ্বাসের কোনো যৌক্তিকতা নেই। কীভাবে শুধু বন্ধুত্বের প্রস্তাব গ্রহণের মাধ্যমে কারো ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করা যেতে পারে?

এদিকে, ম্যাসেঞ্জারে ওই বার্তা পাওয়ার পর অনেকেই তা শেয়ার করে বন্ধুদের জানিয়ে দিচ্ছেন। কিন্তু এটাও ভেবে দেখা উচিত, শুধু স্মিথ কেন, কোনো ফেসবুক ব্যবহারকারীই গণহারে বন্ধুত্বের প্রস্তাব পাঠাতে পারে না। এটা ফেসবুকের নীতিবিরোধী।

ফেসবুকে মাঝে-মধ্যেই এমন ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়। এমন একটি তথ্য হলো, ফেসবুক ব্যবহারের জন্য আপনাকে টাকা দিতে হবে, যদি না আপনি বিনামূল্যে এটি ব্যবহারের জন্য আবেদন করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আফগানিস্তানের নতুন অধিনায়ক রহমত শাহ

ভুলেও একে ফেসবুকে বন্ধু বানাবেন না

আপডেট সময় ০১:৫৪:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০১৭