ঢাকা ০৮:১২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

জামাইয়ের এলোপাতাড়ি ছুরিকাঘাতে শ্বশুর-শাশুড়ি ক্ষতবিক্ষত

আকাশ জাতীয় ডেস্ক: 

চুয়াডাঙ্গায় মেয়ের জামাইয়ের এলোপাতাড়ি ছুরিকাঘাতে ক্ষতবিক্ষত হয়েছেন শ্বশুর-শাশুড়ি। বুধবার রাত ৯টার দিকে সদর উপজেলার জাফরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- আবদুল মান্নান ও তার স্ত্রী রিক্তা খাতুন। তাদেরকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর অভিযুক্ত আরিফ হোসেন গা ঢাকা দিয়েছেন।

আহত আবদুল মান্নান বলেন, বছর দুয়েক আগে আমার মেয়ে মিম খাতুনকে জাফরপুরের জাহিদুল ইসলামের ছেলে ব্যবসায়ী আরিফ হোসেনের সঙ্গে বিয়ে দিই। প্রায়ই জামাই আরিফ হোসেন আমার মেয়েকে মারধর করে। কয়েক দিন আগেও সে মিমকে মারধর করে।

তিনি বলেন, বিষয়টি মীমাংসার জন্য আমরা বুধবার সন্ধ্যায় জামাই আরিফের বাড়িতে যাই। কথাবার্তার এক পর্যায়ে রাত ৯টার দিকে ধারালো ছুরি নিয়ে জামাই আমাদের ওপর হামলে পড়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত ডা. সাজিদ হাসান বলেন, তাদের দুজনের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এর মধ্যে রিক্তা খাতুনের অবস্থা আশঙ্কাজনক। দুজনের শরীরে ১৫-২০টা সেলাই দেওয়া হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি আবু জিহাদ খান যুগান্তরকে বলেন, জামাইয়ের চুরিকাঘাতে শ্বশুর-শাশুড়ি জখম হয়েছে বলে জেনেছি। এখনও মামলা হয়নি। মামলা হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামাইয়ের এলোপাতাড়ি ছুরিকাঘাতে শ্বশুর-শাশুড়ি ক্ষতবিক্ষত

আপডেট সময় ১১:৪৮:৫৫ অপরাহ্ন, বুধবার, ৮ সেপ্টেম্বর ২০২১