ঢাকা ০৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অধিনায়ক ধোনির রেকর্ড ভাঙলেন কোহলি

আকাশ স্পোর্টস ডেস্ক: 

ইংল্যান্ডে চলমান টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচেই বিরাট কোহলি ছুঁয়েছিলেন সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির রেকর্ড। তবে খুব বেশি সময় নিলেন না অধিনায়ক হিসেবে কোনো দেশের বিপক্ষে সবথেকে বেশি টেস্ট জেতার রেকর্ডটি নিজের নামে করতে।

ইংল্যান্ডে ওভাল টেস্ট জিতে কোনো দলের বিপক্ষে ভারতের সর্বোচ্চ টেস্ট জয়ী ভারতের অধিনায়ক এখন বিরাট কোহলি। তিনিই প্রথম ভারত অধিনায়ক, যিনি কোনো একটি দেশের বিপক্ষে ১০টি টেস্ট জয়ে নেতৃত্ব দিলেন।

এতদিন রেকর্ডটি ছিল যৌথভাবে মহেন্দ্র সিং ধোনি ও বিরাট কোহলির নামে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতকে মোট ৯টি টেস্ট জয়ে নেতৃত্ব দিয়েছেন ধোনি। লর্ডস টেস্টে ভারত জয় তুলে নেওয়ায় ধোনির রেকর্ডে ভাগ বসিয়ে ছিলেন কোহলি। এবার ওভাল টেস্ট জিতে ধোনির কাছ থেকে রেকর্ড ছিনিয়ে নিলেন বিরাট কোহলি।

যেকোনো একটি দেশের বিপক্ষে জয়ের ক্ষেত্রে এগিয়ে আছেন বর্তমান টেস্ট অধিনায়কই। সর্বোচ্চ টেস্ট জেতার তালিকায় সেরা ছয়ের চারটিতেই আছে বিরাট কোহলি। দুইয়ে আছেন সাবেক মহেন্দ্র সিং ধোনি ও চারে সৌরভ গাঙ্গুলি।

এক দেশের বিপক্ষে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ টেস্ট জয়:

১. বিরাট কোহলি– ইংল্যান্ডের বিপক্ষে ১০টি টেস্ট।
২. মহেন্দ্র সিং ধোনি– অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯টি টেস্ট।
৩. বিরাট কোহলি– দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭টি টেস্ট।
৪. সৌরভ গাঙ্গুলি- জিম্বাবুয়ের বিপক্ষে ৬টি টেস্ট।
৫. বিরাট কোহলি- শ্রীলংকার বিপক্ষে ৬টি টেস্ট।
৬. বিরাট কোহলি- ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৬টি টেস্ট।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

অধিনায়ক ধোনির রেকর্ড ভাঙলেন কোহলি

আপডেট সময় ০৭:২৬:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর ২০২১