ঢাকা ০১:১১ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের ছয়ে বাংলাদেশ

আকাশ স্পোর্টস ডেস্ক: 

দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে ৪ রানে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে বাংলাদেশ। এই জয়ে আইসিসির টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের ছয়ে উঠে এসেছে টাইগাররা।

এর আগে কিউইদের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম খেলায় জিতে দশ নম্বর পজিশন থেকে সাতে উঠে যায় টাইগাররা। এখনও আনুষ্ঠানিক র‌্যাকিং ঘোষণা করা হয়নি। তবে আইসিসির ওয়েবসাইটে বাংলাদেশের অবস্থান ছয়ে দেখাচ্ছে।

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরুর আগের ২৩৪ রেটিং পয়েন্ট নিয়ে র‍্যাঙ্কিংয়ের দশম স্থানে ছিল বাংলাদেশ। এরপর সিরিজের প্রথম ম্যাচে সফরকারীদের ৭ উইকেটে হারিয়ে ৪ রেটিং পেয়ে র‌্যাংকিংয়ে তিন ধাপ এগিয়ে সাতে উঠে যায় মাহমুদউল্লাহবাহিনী। দ্বিতীয় ম্যাচে জেতার পর ২৪১ রেটিং পয়েন্ট নিয়ে টাইগাররা অস্ট্রেলিয়াকে পেছনে ফেলে ছয়ে উঠেছে। আর ২৪০ পয়েন্ট নিয়ে অজিরা সাতে নেমে গেছে।

শুক্রবার সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে আগে ব্যাট করে ৬ উইকেটে ১৪১ রান করে বাংলাদেশ। লক্ষ্য তাড়া করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৩৭ রানে নিউজিল্যান্ডের ইনিংস গুটিয়ে যায়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের ছয়ে বাংলাদেশ

আপডেট সময় ০৮:০৯:৪৭ অপরাহ্ন, শনিবার, ৪ সেপ্টেম্বর ২০২১