ঢাকা ১০:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মেহেরপুর সীমান্তে সাতজনকে পুশইনের চেষ্টা বিএসএফের ডেঙ্গু প্রতিরোধে মাসের প্রথম শনিবার ‘ক্লিনিং ডে’ পালন করা হবে: আবদুস সালাম মৎস্য ও সামুদ্রিক খাতে বড় বিনিয়োগ টানছে ‘মিডা’ ও ‘জাইকা’ একীভূত ৫ ব্যাংকের আমানতকারীদের টাকা ধাপে ধাপে ফেরত দেওয়া হবে: অর্থমন্ত্রী দলগুলোর নির্বাচনী প্রতিশ্রুতি ‘রাজনৈতিক ধোঁকাবাজি’: আনু মুহাম্মদ গুরুত্বপূর্ণ কয়েকটি সংশোধনীসহ অর্থ বিল-২০২৬ পাশ লংকানদের হারে টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ স্থানে টাইগাররা ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপের নিচ থেকে ১০৬ ঘণ্টা পর জীবিত উদ্ধার যুবক বাংলাদেশ-পাকিস্তান দ্বিপাক্ষিক বাণিজ্য সহযোগিতা বাড়ানোর উদ্যোগ চার সপ্তাহে রেমিট্যান্স এলো ২৫৯ কোটি ডলার

এলজিইডি প্রকৌশলীর ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

আকাশ জাতীয় ডেস্ক:  

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের এক উপসহকারী প্রকৌশলীর মাদক সেবনের ভিডিও ভাইরাল হয়েছে।

বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে।

ভাইরাল হওয়া ভিডিওটি সদর উপজেলা প্রকৌশল কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী রহমত ভূইয়া রানার। বৃহস্পতিবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয় একটি অনলাইন নিউজ পোর্টালের ফেসবুক পেজে ভিডিওটি পোস্ট করা হয়।

ভিডিওটিতে দেখা যায়, রহমত ভূইয়া রানা ইয়াবা সেবন করছেন। পাশে বসে এক যুবক ইয়াবা সেবনে তাকে সহযোগিতা করছেন। কিন্তু ওই যুবকের চেহারা ভিডিওতে দেখা না যাওয়া তাকে শনাক্ত করা যায়নি।

এ বিষয়ে বক্তব্য জানতে প্রকৌশলী রহমত ভূইয়া রানার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি প্রথমে এই ভিডিও তার নয় বলে দাবি করেন।

পরে তিনি বলেন, শত্রুতা করে এই ভিডিও ভাইরাল করা হয়েছে। ভিডিওটি ১৫/২০ দিন আগের। ভিডিওটিকে পুঁজি করে টাকা দাবি করে আসছিল একটি চক্র। টাকা না দেওয়ায় তারা এটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দিয়েছে।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম বলেন, রহমত ভুইয়া রানার ইয়াবা সেবনের ভাইরাল হওয়া ভিডিওটি নজরে এসেছে। তিনি দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিকভাবে অসুস্থ। তার বিরুদ্ধে সরকারিবিধি মোতাবেক বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

একজন সরকারি চাকরিজীবীর এমন করা ঠিক হয়নি বলে মন্তব্য করেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মেহেরপুর সীমান্তে সাতজনকে পুশইনের চেষ্টা বিএসএফের

এলজিইডি প্রকৌশলীর ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

আপডেট সময় ০৬:৩১:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৩ সেপ্টেম্বর ২০২১