ঢাকা ০৫:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্রেসক্লাবের সামনে মেয়র তাপসের কুশপুতুল দাহ

আকাশ জাতীয় ডেস্ক:

ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপসের কুশপুতল দাহ করা হয়েছে।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘বিক্ষুব্ধ পুরান ঢাকাবাসী’ ব্যানারে মানববন্ধন কর্মসূচি আয়োজন করা হয়।

এ সময় মেয়র তাপসের কুশপুতুল দাহ করেন কর্মসূচির আয়োজকরা।

মানববন্ধনে শিশুসাহিত্যিক সাইফুল্লাহ নবীন একটি প্রতীকী ডেঙ্গু মশা হাতে নিয়ে এসে বলেন, বাংলাদেশে যেভাবে ডেঙ্গু বেড়েছে এবং শিশুরা ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার পাশাপাশি মৃত্যুবরণ করছে, সেখানে সিটি করপোরেশনের কোনো কাজ দেখছি না। তারা ডেঙ্গু বা কীটনাশকের ব্যাপারে যদি সচেতন হতো তাহলে আমাদের এত শিশু আক্রান্ত হতো না। আমি শিশু সংগঠক ও শিশুসাহিত্যিক হিসেবে সিটি করপোরেশনকে আরও দায়িত্বশীল হতে আহ্বান জানিয়ে এখানে দাঁড়িয়েছি।

মানববন্ধনে পুরান ঢাকার বাসিন্দা শাহাদাত হোসেন বলেন, দক্ষিণ সিটি কর্পোরেশনের সঠিক কর্মপরিকল্পনার অভাবে দক্ষিণ ঢাকায় ডেঙ্গু নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। বিশেষ করে তাদের অব্যবস্থাপনার কারণে ডেঙ্গু এখন নিয়ন্ত্রণের বাইরে। বৃহস্পতিবার এ যাবতকালের সব রেকর্ড ভঙ্গ করেছে ডেঙ্গু। ঠিক সেই দিনেই ঢাকাবাসীকে বিপদে ফেলে দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস সপরিবারে প্রমোদ ভ্রমণে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন। এর চেয়ে লজ্জা আর হতে পারে না। আমরা ঢাকাবাসী এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তার পদত্যাগ দাবি করছি।

তিনি আরও বলেন, যেখানে দক্ষিণ সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনিসুর রহমান সরকারের একমাত্র ছেলে আদিয়ান রহমান সরকার, ৪১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সারোয়ার হোসেন আলোর ৭ম শ্রেণিতে পড়ুয়া পুত্র অর্নিভসহ পরিবারের অনেকেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে, সেখানে মেয়র কীভাবে বিদেশ ভ্রমণে যান?

মানববন্ধনে পুরান ঢাকার বংশালের বাসিন্দা নাসরিন সুলতানা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্শন করে বলেন, আপনি আমাদের প্রতি দৃষ্টি দিন। পুরান ঢাকার প্রতিটি ঘরে ডেঙ্গু ভয়ঙ্কর আকারে ছড়িয়েছে। আপনার মেয়র কাজ করছেন না। আমরা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রতি অনুরোধ করবো তারা আমাদের প্রতি সহায় হোন। আমরা আমাদের মেয়রকে নগরবাসীর প্রতি দৃষ্টি দিতে জোর দাবি জানাচ্ছি।

মানবববন্ধন শেষে ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগে মেয়র তাপসের কুশপুতুল দাহ করেন বিক্ষুব্ধ পুরান ঢাকাবাসী।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

প্রেসক্লাবের সামনে মেয়র তাপসের কুশপুতুল দাহ

আপডেট সময় ০৫:০৮:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ সেপ্টেম্বর ২০২১