ঢাকা ০৮:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সদস্য হলো বাংলাদেশ

আকাশ জাতীয় ডেস্ক: 

বিশ্বের পাঁচ বৃহৎ উদীয়মান অর্থনীতির জোট ব্রিকসের উদ্যোগে গড়া নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের (এনডিবি) সদস্য হয়েছে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাত ও উরুগুয়েও ব্যাংকটির নতুন সদস্য হিসেবে যুক্ত হয়েছে।

গত ২০ আগস্ট অনুষ্ঠিত ব্যাংকের বোর্ড সভায় নতুন সদস্য রাষ্ট্র হিসেবে বাংলাদেশের যোগদান অনুমোদন হয়েছে। ফলে বহুজাতিক ব্যাংক এনডিবিতে বাংলাদেশের আনুষ্ঠানিক যোগদানের বিষয়টি নিশ্চিত হয়েছে।

২০১৫ সালে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার সমন্বয়ে গঠিত বিআরআইসিএস জোট নিউ ডেভেলপমেন্ট ব্যাংক গঠন করে।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নিউ ডেভেলপমেন্ট ব্যাংকে (এনডিবি) বাংলাদেশের যুক্ত হওয়ার বিষয়টি দেশের উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

এরই মধ্যে এই ব্যাংকে যোগদানের বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমোদন করেছেন। এনডিবির সঙ্গে গত ১৫ জুলাই অর্থনৈতিক সম্পর্ক বিভাগের আলোচনা সফলভাবে সম্পন্ন হয় ও তারই ধারাবাহিকতায় ব্যাংকটির সর্বোচ্চ পর্যায় থেকে বাংলাদেশের যোগদানের বিষয়টি অনুমোদন করা হয়।

বাংলাদেশ ছাড়াও উরুগুয়ে ও সংযুক্ত আরব আমিরাতের সদস্যপদ অনুমোদন দিয়েছে এনডিবি। এবারই প্রথম বিআরআইসিএস সদস্য রাষ্ট্রগুলোর বাইরে কোনও সদস্য রাষ্ট্রকে ব্যাংকটিতে যোগদানের অনুমোদন দেওয়া হয়েছে।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানিয়েছেন, নিউ ডেভেলপমেন্ট ব্যাংকে বাংলাদেশের যোগদান উন্নয়ন সহযোগিতার ক্ষেত্রে একটি নতুন দিগন্ত উন্মোচন করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপকল্প ২০৪১ ও অন্যান্য উন্নয়ন পরিকল্পনার লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজনীয় বৈদেশিক সহায়তা লাভের ক্ষেত্রে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বঙ্গবন্ধুর ‘সোনার বাংলা’ গড়ার প্রত্যয় জানিয়ে তিনি এনডিবি সদস্য হিসেবে যোগদান সংক্রান্ত বাকি আনুষ্ঠানিকতা দ্রুত সম্পন্ন করার বিষয়ে জোর দেন।

অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশের যোগদান নিশ্চিত হওয়া উপলক্ষে ব্যাংকটির প্রেসিডেন্ট মার্কোস ট্রয়ো বিশেষ শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন ও স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে অভিনন্দন জানিয়ে বাংলাদেশ ও এনডিবির মধ্যে সহযোগিতার যে সেতুবন্ধন তৈরি হতে যাচ্ছে, তা সমৃদ্ধির পথে বাংলাদেশের দুর্বার যাত্রাকে আরও শক্তিশালী করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

প্রতিষ্ঠালগ্ন থেকে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এ পর্যন্ত সদস্য রাষ্ট্রগুলোর ভৌত ও সামাজিক অবকাঠামো ও নগর উন্নয়ন সংক্রান্ত ৮০টি বিভিন্ন প্রকল্পে প্রায় ৩০ বিলিয়ন মার্কিন ডলার ঋণ সহায়তা দিয়েছে। উদীয়মান বাজার অর্থনীতির কাতারে উন্নীত হতে নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সহায়তা বাংলাদেশে বিশেষ ভূমিকা রাখবে ও বাংলাদেশের টেকসই উন্নয়নে সহায়ক হবে বলে মনে করেন অর্থমন্ত্রী।

Tag :
আপলোডকারীর তথ্য

দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সদস্য হলো বাংলাদেশ

আপডেট সময় ০৬:৩২:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর ২০২১