ঢাকা ০৮:১৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে গলা কেটে খুন

আকাশ জাতীয় ডেস্ক: 

ঘরে ঢুকে রুমা আক্তার (৩২) নামে এক প্রবাসীর স্ত্রীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ভোরে সাভারের দক্ষিণ রাজাশনে সার্ভ স্কুল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের স্বামী মোবারক হোসেন কাজের সুবাদে দীর্ঘদিন ধরে সিঙ্গাপুরে থাকেন। রুমা আক্তার রাজাশন এলাকার মহিউদ্দিন মোল্লার মেয়ে। তার স্বামী প্রবাসে থাকায় একমাত্র সন্তান নিয়ে বেশিরভাগ সময় বাবার বাড়ির একটি কক্ষে থাকতেন রুমা আক্তার।

নিহতের চাচা ইব্রাহীম খলিল জানান, বৃহস্পতিবার ভোরে এক প্রতিবেশী ঘরের দরজা খোলা দেখতে পেয়ে রুমা আক্তারের পরিবারের সদস্যদের জানান। পরে ঘরে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্বজনরা। থানায় খবর দিলে রুমা আক্তারের মরদেহ উদ্ধার করে পুলিশ।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ফাহাদ হোসেন বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে গলা কেটে খুন

আপডেট সময় ১২:১১:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর ২০২১