ঢাকা ০৩:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

ফাইজারের আরও ১০ লাখ ডোজ টিকা ঢাকায় পৌঁছাল

আকাশ জাতীয় ডেস্ক:

ফাইজার বায়োএনটেকের ১০ লাখ ডোজ করোনার টিকা ঢাকায় পৌঁছেছে। যুক্তরাষ্ট্র থেকে কোভ্যাক্স সুবিধার আওতায় এসব টিকা দেশে আসে।

বুধবার বিকালে টিকা নিয়ে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কোভিড-১৯ ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক।

এর আগে গত ৩১ মে রাতে প্রথম চালানে ফাইজার-বায়োএনটেকের ১ লাখ ৬২০ ডোজ টিকা এসেছে। এ নিয়ে এই ওষুধ কোম্পানির মোট ১১ লাখ ৬২০ ডোজ কোভিড টিকা এল।

ফাইজারের এই চালান আসার আগে গত সোমবার রাতে চীনের সিনোফার্মের তৈরি আরও ২০ লাখ ডোজ কোভিড টিকা দেশে পৌঁছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিরাইয়ে মেয়েদের ফুটবল ম্যাচ বন্ধের প্রতিবাদে সোচ্চার মহিলা ক্রীড়া

ফাইজারের আরও ১০ লাখ ডোজ টিকা ঢাকায় পৌঁছাল

আপডেট সময় ০৯:৫৪:০১ অপরাহ্ন, বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১