ঢাকা ১১:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনা দেশে ফিরলেই রায় কার্যকর: স্বরাষ্ট্রমন্ত্রী শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন খন্দকার মোশাররফকে প্রধান করে বাংলাদেশ-চীন সংসদীয় মৈত্রী গ্রুপ গঠিত দিল্লিতে বসে হুংকার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী মোনাফেক গুপ্তরা থেমে নেই: ছাত্রদল সভাপতি পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী শিক্ষককে ঘরে আটকে মাথায় ১০ কোপ, শিক্ষার্থীর মা গ্রেফতার আগ্রাসন চালিয়ে হরমুজ কখনোই উন্মুক্ত করা যাবে না, ইরানের হুঁশিয়ারি ‘ফার্মের মুরগি’ এই ছাত্ররা রাস্তায় নেমেছিল বলেই আপনি এখন শিক্ষামন্ত্রী কুসুম্বা মসজিদের দানবাক্সে মিলল পৌনে ১৩ লাখ টাকা ও স্বর্ণের চামচ

স্ত্রীর প্রেমিককে কুপিয়ে হত্যার পর থানায় আত্মসমর্পণ

আকাশ জাতীয় ডেস্ক: 

মুন্সীগঞ্জের গজারিয়ায় স্ত্রীর পরকীয়া প্রেমিককে প্রকাশ্যে কুপিয়ে হত্যার পর থানায় এসে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে মো. আরিফ হোসেন (২৪) নামের এক যুবক। মঙ্গলবার বিকালে গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের নয়াকান্দী গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পরে ঘাতক নিজেই গজারিয়া থানায় উপস্থিত হয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন।

নিহত যুবকের নাম মো. স্বপন মিয়া। তিনি উপজেলার টেঙ্গারচর ইউনিয়নের বিষদোন ভাটেরচর গ্রামের মৃত হান্নান মিয়ার ছেলে। আর আটক আরিফ হোসেন ভবেরচর ইউনিয়নের নয়াকান্দী গ্রামের মৃত আবু মিয়ার ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকাল ৪ টার দিকে উপজেলার ভবেরচর বাজার থেকে বাড়ি ফিরছিলেন মো. স্বপন মিয়া। পথিমধ্যে ভবেরচর ইউনিয়নের নয়াকান্দী গ্রাম সংলগ্ন ব্রিজের উত্তর পাশে পেছন দিক থেকে এসে ধারালো চাপাতি দিয়ে স্বপন মিয়ার মাথায় ও শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে জখম করেন আরিফ হোসেন। স্বপন মিয়ার মৃত্যু নিশ্চিত হলে থানায় এসে আত্মসমর্পণ করেন আরিফ হোসেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা রইছ উদ্দিন বলেন, ‘হত্যাকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয়ভাবে জানা গেছে নিহত স্বপন মিয়ার সঙ্গে মো. আরিফের স্ত্রীর বিবাহ বহির্ভূত প্রেমের সম্পর্ক ছিলো। এনিয়ে আরিফের সঙ্গে স্বপনের বিরোধ চলছিলো। বিকালে স্বপনকে কুপিয়ে হত্যা করে আরিফ। পরে থানায় এসে আত্মসমর্পণ করে সে। ঘাতক আরিফ আটক রয়েছে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনা দেশে ফিরলেই রায় কার্যকর: স্বরাষ্ট্রমন্ত্রী

স্ত্রীর প্রেমিককে কুপিয়ে হত্যার পর থানায় আত্মসমর্পণ

আপডেট সময় ১০:০৩:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অগাস্ট ২০২১