ঢাকা ০৮:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভোজ্যতেলের আমদানি বেড়েছে ২৮ শতাংশ

আকাশ জাতীয় ডেস্ক:  

দেশের বাজারে ভোজ্যতেলের চাহিদা মেটাতে বেসরকারি খাতে এর আমদানি বেড়েছে। গত ২০১৯-২০ অর্থবছরের তুলনায় ২০২০-২১ অর্থবছরে ভোজ্যতেলের আমদানি বেড়েছে ২৮ দশমিক ২৫ শতাংশ। একই সময়ে এলসি খোলা বেড়েছে ১০ দশমিক ৩৭ শতাংশ। আমদানির পর্যায়ে থাকা এলসির পরিমাণও বেড়েছে।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে। আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম বাড়ার কারণে করোনার মধ্যেও এর আমদানি বেড়েছে। তবে পরিমাণগত হিসাবে আমদানি খুব বেশি বাড়েনি।

গত অর্থবছর (২০২০-২০২১) জুলাই থেকে জুন পর্যন্ত ভোজ্যতেলের এলসি ও আমদানি দুটোই বেড়েছে। এ সময় এলসি খোলা হয়েছে ১৪২ কোটি ৫৪ লাখ ডলারের ভোজ্যতেল। এর বিপরীতে ভোজ্যতেল আমদানি হয়েছে ১৪৩ কেটি ১৬ লাখ ডলার। এ সময় আগের অর্থবছরের বকেয়া এলসি থেকে ১৫ কোটি ৭৮ লাখ ডলারের তেল আমদানি হয়েছে। ফলে আলোচ্য বছরে খোলা এলসির চেয়ে আমদানি বেড়েছে বেশি। আলোচ্য বছরে ৪৫ কোটি ৩৪ লাখ ডলারে অপরিশোধিত তেলের এলসি খোলা হয়। এর মধ্যে ৫০ কোটি ৪২ লাখ ডলারের আমদানি হয়। এ সময় আগের অর্থবছরের আমদানি বাকি থাকা দুই কোটি ৬৮ লাখ ডলারের তেল দেশে আনা হয়। পাশাপাশি এ সময় ৯৭ কোটি ১৯ লাখ ডলারের পরিশোধিত তেল আমদানির এলসি খোলা হয়। আমদানি হয় ৯২ কোটি ৭৪ লাখ ডলারের। আগের অর্থবছরের আমদানি বাকি থাকা ১৩ কোটি ১০ লাখ ডলারের তেল দেশে আনা হয়।

এ ছাড়া ২০১৯-২০২০ অর্থবছরে ভোজ্যতেল এলসি খোলা হয়েছে ১২৯ কোটি ১৫ ডলার। আমদানি হয়েছে ১১১ কোটি ৬২ লাখ ডলার। সে সময় এলসি খোলা বেড়েছিল ১০ দশমিক ৩৭ শতাংশ আর আমদানি বেড়েছে ২৮ দশমিক ২৫ শতাংশ।

Tag :
আপলোডকারীর তথ্য

দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

ভোজ্যতেলের আমদানি বেড়েছে ২৮ শতাংশ

আপডেট সময় ০৬:১৬:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অগাস্ট ২০২১