ঢাকা ০৩:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অর্থ পাচার মামলায় জ্যাকুলিনকে জিজ্ঞাসাবাদ

আকাশ বিনোদন ডেস্ক :

বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজকে অর্থ পাচার মামলায় জিজ্ঞাসাবাদ করেছে ভারতের কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তবে আসামী নয়, সাক্ষী হিসেবে দিল্লিতে টানা পাঁচ ঘণ্টা নানা প্রশ্নের উত্তর দিতে হয়েছে এই তারকাকে।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, সুকেশ চন্দ্রশেখর পরিচালিত বহু কোটি টাকার চাঁদাবাজি-চক্র সংক্রান্ত অভিযোগ নিয়ে এই জিজ্ঞাসাবাদ। সুকেশ চন্দ্রশেখর ঘুষ সংক্রান্ত মামলারও আসামি, যার সঙ্গে জ্যাকুলিনের ঘনিষ্ঠতার প্রমাণ পাওয়া গেছে।

তবে সোমবার (৩০ আগস্ট) অর্থ পাচারের এই মামলায় কীভাবে চন্দ্রশেখরের সঙ্গে যোগাযোগ হলো অভিনেত্রীর, তা অবশ্য ইডি থেকে জানানো হয়নি।

২০০৯ সালে পরিচালক সুজয় ঘোষের আলাদিন ছবি থেকেই বলিউডে পা রাখেন জ্যাকুলিন। এরপর সালমান, অক্ষয়, রণবীর কাপুর, অর্জুন রামপাল, বরুণ ধাওয়ানের মতো অভিনেতাদের সঙ্গে একের পর সিনেমায় অভিনয় করেছেন তিনি। এই নায়িকা বলিউডে সালমানের ঘনিষ্ঠ বলেও গুঞ্জন রয়েছে।

বর্তমানে জ্যাকুলিনের হাতে ‘ভূত পুলিশ’, ‘অ্যাটাক’, ‘রামসেতু’র মতো বেশকিছু সিনেমা রয়েছে। কিছুদিন আগে র‍্যাপার বাদশার সঙ্গে ‘পানি পানি’ গানে পারফর্ম করে সামাজিক মাধ্যমে ঝড় তুলেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

অর্থ পাচার মামলায় জ্যাকুলিনকে জিজ্ঞাসাবাদ

আপডেট সময় ১০:৫৬:৩৯ অপরাহ্ন, সোমবার, ৩০ অগাস্ট ২০২১